সাংবাদিক বিভুরঞ্জন সরকার নিখোঁজ, থানায় জিডি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ আগস্ট ২০২৫, ১৩:০৪আপডেট : ২২ আগস্ট ২০২৫, ১৭:০৬

সিনিয়র সাংবাদিক, কলামিস্ট ও দৈনিক আজকের পত্রিকার জ্যেষ্ঠ সহকারী সম্পাদক বিভুরঞ্জন সরকার নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে রাজধানীর রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে তার পরিবার।

পরিবার জানায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিভুরঞ্জন সরকার অফিসের উদ্দেশ্যে বাসা থেকে বের হন। কিন্তু বিকাল পর্যন্ত বাসায় ফেরেননি। পরে পরিবারের সদস্যরা আজকের পত্রিকা অফিসে খোঁজ নিলে জানা যায়, সেদিন তিনি অফিসে যাননি। এ সময় তার সঙ্গে মোবাইল ফোনও ছিল না। বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার সন্ধান মেলেনি।

নিখোঁজ সাংবাদিকের মেয়ে রিতু সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার বাবা প্রতিদিনের মতো অফিসে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন। কিন্তু পরে আর ফেরেননি, অফিসেও যাননি। আমরা আত্মীয়স্বজন, হাসপাতাল, এমনকি বিভিন্ন জায়গায় খুঁজেছি, কিন্তু তাকে পাইনি।

জিডির বিষয়টি নিশ্চিত করে রমনা থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদের বলেন, গতকাল রাতে একটি জিডি হয়েছে। বিষয়টি তদন্তাধীন।

বিভুরঞ্জন সরকার দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন। তিনি মূলত একজন কলামিস্ট হিসেবেই পরিচিত। বর্তমানে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে নিয়ে রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় থাকেন। বৃহস্পতিবার সকালে বাসা থেকে অফিসের উদ্দেশে বের হয়ে আর ফেরেননি।

/এবি/আরকে/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম