মোহাম্মদপুরের আলোচিত ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তার বদলি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০২৫, ১৬:৫৭আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ১৬:৫৭

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসানসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তিন পরিদর্শককে বদলি করা হয়েছে।

‎রবিবার (২৪ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সই করা এক অফিস আদেশে তাদের বদলি করা হয়।

‎আদেশ অনুযায়ী, ওসি আলী ইফতেখার হাসানকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি), শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. রফিক আহমেদকে মোহাম্মদপুর থানায় এবং ডিএমপির পরিবহন শাখার পরিদর্শক মোহাম্মদ গোলাম আজমকে শাহ আলী থানায় বদলি করা হয়েছে।

‎এর আগে ১০ লাখ টাকার মাদক মামলা গায়েবসহ আলী ইফতেখারের বিরুদ্ধে নানা অভিযোগে মোহাম্মদপুর থানার সামনে কয়েক দফায় মানববন্ধন করেন স্থানীয়রা। পরে এই মানববন্ধনের প্রতিবাদে মোহাম্মদপুর টাউন হল এলাকায় জেনেভা ক্যাম্পের মাদক ব্যবসায়ী ও মোহাম্মদপুরের কিশোর গ্যাং সদস্যদের দিয়ে ওসির পক্ষে মানববন্ধন করা হয়।

এসব বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ স্থানীয়দের মধ্যে ব্যাপক সমালোচনা দেখা দেয়। এছাড়া পরে একটি ছিনতাইয়ের ঘটনায়ও ব্যাপক সমালোচিত হন ওসি ইফতেখার হাসান।

/কেএইচ/আরকে/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি