ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবু সামাসহ কারাগারে ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৪ আগস্ট ২০২৫, ২১:০৫আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ২১:৩৩

মহান স্বাধীনতা দিবসের দিন গত ২৬ শে মার্চ অন্তর্বর্তী সরকারবিরোধী মিছিল করায় পল্টন মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবু সামাসহ দুই জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রবিবার (২৪ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিন আসামিদের আদালতে হাজির করে পুলিশ।

অন্য আসামি হলেন, পিরোজপুরের তেলিখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. জাহিদুল ইসলাম। 

এদিন মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির খিলগাঁও জোনাল টিমের পরিদর্শক আলমগীর হোসেন। আসামি পক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। তবে মামলার মূল নথি না থাকায় জামিন শুনানি হয়নি। পরে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।  

আসামি পক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী এ তথ্য নিশ্চিত করেন। 

মামলার এজাহারে বলা হয়, গত ২৬ শে মার্চ সকাল ৫টা ২৫ মিনিটের দিকে পল্টন থানাধীন গুলিস্তানের গোলাপ শাহ মাজার থেকে ৫০ থেকে ৬০ জন মহান স্বাধীনতা দিবসকে কলুষিত করা, দেশের সার্বভৌমত্বকে আঘাত, মানুষের জান-মালের নিরাপত্তা বিঘ্নিত ও বিশৃঙ্খলা সৃষ্টির প্রয়াসে সক্রিয়ভাবে দেশবিরোধী প্রচারণায় মিছিল করে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ ঘটনায় গত ২৬ মার্চ পুলিশ বাদী হয়ে পল্টন মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি দায়ের করে।

/এনএইচ/এমকেএইচ/
সম্পর্কিত
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম