স্ত্রী-সন্তানসহ হোটেলে প্রবাসীর মৃত্যু: চাচা রফিকুল রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ আগস্ট ২০২৫, ১৯:১১আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ১৯:১১

অসুস্থ ছেলেকে চিকিৎসা করানোর জন্য ঢাকায় এসে স্ত্রী ও সন্তানসহ প্রবাসী মনিরের রহস্যজনক মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় রফিকুল ইসলাম নামে তাদের এক আত্মীয়ের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৫ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালত এ আদেশ দেন। এদিন আসামিকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার উপপরিদর্শক মো. জালাল উদ্দিন ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ঘটনার পর গত ১ জুলাই রফিকুলকে গ্রেফতার করে পরে দুই দিনের রিমান্ডে পাঠানো হয়।

অভিযোগ সূত্রে জানা গেছে, সৌদি প্রবাসী মনির প্রবাসে থাকাকালে ঢাকাসহ গ্রামের জায়গা জমির দেখাশোনা করতেন তার চাচাতো চাচা রফিকুল ইসলাম। গত ২৮ জুন অসুস্থ সন্তানের চিকিৎসার জন্য মনির তার স্ত্রীসহ রফিকুলের কাছে ঢাকায় আসে। রফিকুলসহ এসপিআরসি হাসপাতালে সন্তান নাইম হোসেন ওরফে আরাফাতকে নিয়ে যান। ডাক্তারের সিরিয়াল না পাওয়ায় বিকাল সাড়ে ৪টায় মগবাজারের সুইট স্লিপ আবাসিক হোটেলের ১০৩ নম্বর রুমে উঠেন। ৫টার দিকে একই এলাকার ভর্তা ভাত রেস্তোরাঁয় খাবার খেয়ে হোটেলে আসেন। খাবার খাওয়ার পর রাতে তারা অসুস্থ হয়ে পড়েন। পরে রফিকুল তাদের হাসপাতালে নিয়ে যান। সেখানে দুপুরের দিকে স্ত্রী, সন্তানসহ মনির মারা যান। এ ঘটনায় নিহতের ভাই গত ১ জুলাই রমনা থানায় হত্যা মামলা করেন।

/এনএইচ/আরআইজে/
সম্পর্কিত
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
মিরপুরের সেই বৃদ্ধার সঙ্গে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা, তদন্ত চেয়ে রিট
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম