ফুলবাড়ী দিবস আজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ আগস্ট ২০২৫, ০০:০৩ আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ০০:০৩

রক্তে লেখা ‘ফুলবাড়ী চুক্তি’র পূর্ণ বাস্তবায়ন, নেতাদের নামে থাকা সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং জরিমানা আদায় করে খুনি জালিয়াত এশিয়া এনার্জিকে (জিসিএম)  দেশ থেকে বহিষ্কারের দাবি নিয়ে দেশব্যাপী আজ ২৬ আগস্ট ‘ফুলবাড়ী দিবস’ পালন করতে যাচ্ছে তেল-গ্যাস-খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।

আজ ২৬ আগস্ট। ফুলবাড়ী ট্র্যাজেডি দিবস। ২০০৬ সালের এই দিনে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা খনি প্রকল্প বাতিল, জাতীয় সম্পদ রক্ষা এবং এশিয়া এনার্জিকে ফুলবাড়ী থেকে প্রত্যাহারসহ ৬ দফা দাবিতে বিক্ষোভ করতে গিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তিন জন এবং আহত হন অনেকে। সেই আন্দোলনের পর থেকে এই দিনটিকে ‘ফুলবাড়ী দিবস’ হিসেবে পালন করা হয়। ২০০৬ সালের এই দিনে ৬ দফা দাবিতে বিক্ষোভ করেন ফুলবাড়ীর সাধারণ মানুষ। এ সময় বিক্ষুব্ধ জনতার ওপর পুলিশ ও তৎকালীন বিডিআর (বর্তমান বিজিবি) গুলিবর্ষণ করলে ঘটনাস্থলেই প্রাণ হারান ৩ জন। আহত হন অনেকে। ঘটনার ১৩ বছর পরেও পূরণ হয়নি সেই ৬ দফা দাবি।

সেদিনের ঘটনার পর দিনাজপুরের ফুলবাড়ী, পার্বতীপুর, বিরামপুরসহ বিভিন্ন জায়গায় আন্দোলন ছড়িয়ে পড়ে। আন্দোলনের তীব্রতার মুখে ৩০ আগস্ট তৎকালীন সরকার দাবি মেনে নিয়ে ‘ফুলবাড়ী চুক্তি’ করতে বাধ্য হয়।

দিবসটি উপলক্ষে প্রতিবছর তেল-গ্যাস-খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি প্রতিবছরের মতো নানা কর্মসূচি পালন করবে।

মঙ্গলবার সকাল ৯টায় ফুলবাড়ীর নিমতলায় সমাবেশ, মিছিল ও নিহতদের স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হবে। পাশাপাশি সকাল সাড়ে ১০টায় ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনারসহ দেশেএ সব শহীদ মিনারে সমাবেশসহ নানা কর্মসূচির ঘোষণা দিয়েছে তারা।

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম