শাহজালাল বিমানবন্দরে ১৩০ কোটি টাকার কোকেন জব্দ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৬ আগস্ট ২০২৫, ০৯:৪৮আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ১০:৩৩

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৩০ কোটি টাকার মূল্যের কোকেনসহ ক্যারিবীয় দেশ গায়ানার এক নারীকে গ্রেফতার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। ওই নারীর নাম কারেন পিটুলা স্টাফলি। সোমবার (২৫ আগস্ট) রাত ২টার দিকে তাকে আটক করা হয়।

মঙ্গলবার (২৬ আগস্ট) শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের উপ-পরিচালক সোনিয়া আক্তার এই তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, কাতারের দোহা থেকে আসা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বিপুল পরিমাণ কোকেনসহ এক নারী বাংলাদেশে আসছে—এমন তথ্যের ভিত্তিতে আমরা বিমানবন্দরের সতর্কতা জারি করি। পরবর্তী সময়ে ওই নারী অন অ্যারাবিয়াল ভিসা সম্পন্ন করে গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় আমরা তাকে আটক করে তল্লাশি চালায়।

সোনিয়া আক্তার বলেন, তল্লাশির এক পর্যায়ে প্লাস্টিকের ৩টি জার পাওয়া যায়। জারের ভেতরে ২২ (বাইশ) পিস ডিম্বাকৃতির ফয়েল পেপার এ আবদ্ধ কোকেইন (মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, এয়ারপোর্ট ইউনিটের প্রাথমিক পরীক্ষায় প্রমাণিত) পাওয়া যায়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের উপ-পরিচালক বলেন, ইনভেন্ট্রিকালে এবং প্রাথমিক পরীক্ষাকালে বিমানবন্দর থানার দুজন এসআইসহ অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন। প্রাপ্ত  কোকেইনের ওজন ৮ দশমিক ৬৬ কেজি। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩০ কোটি টাকা।

তিনি বলেন, এ বিষয়ে চোরাচালানের অভিযোগে ফৌজদারি ও কাস্টমস অ্যাক্টের আওতায় বিভাগীয় মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।

/আইএ/এমকেএইচ/
সম্পর্কিত
শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগের সত্যতা মেলেনি: বিমান
হাজিদের লাগেজ চুরির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর
মন্ত্রণালয়ের নির্দেশনার পরও কেনা হয়নি ট্রলি, শাহজালালে নাকাল যাত্রীরা
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম