সাবেক ভারপ্রাপ্ত ইউনিয়ন চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ আগস্ট ২০২৫, ১৮:১০আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ১৮:১০

ঢাকার আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

মঙ্গলবার (২৬ আগস্ট) ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমানের আদালত এ আদেশ দেন। এদিন তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক মো. মজিবুর রহমান ভূইয়া ৭ দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক ১ দিনের রিমান্ড মঞ্জুর করে। 

সোমবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়ন এলাকা থেকে জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়।

মামলার সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলন চলাকালে গত বছরের ৫ আগস্ট আশুলিয়া থানাধীন বাইপাইল মীর সুপার মার্কেট এলাকায় আন্দোলনে অংশ নেন কাপড় ব্যবসায়ী মো. মনিরুজ্জামান। ঘটনার দিন আসামিদের ছোঁড়া গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর এ বছরের ১১ জানুয়ারি মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী সাজেদা পারভীন আশুলিয়া থানায় মামলাটি করেন। 

/এনএইচ/আরআইজে/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম