আল্টিমেটাম রাত ৮টা পর্যন্ত

দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি প্রকৌশল শিক্ষার্থীদের

ঢাবি প্রতিনিধি
২৬ আগস্ট ২০২৫, ১৯:১৭আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ১৯:৩৩

প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রোকনুজ্জামানকে হত্যার হুমকি এসেছে—এমন অভিযোগ করে হুমকিদাতার বিচার এবং তিন দফা দাবিতে মঙ্গলবার (২৬ আগস্ট) বিকাল সাড়ে ৩টা থেকে রাজধানীর শাহবাগ অবরোধ করে রেখেছেন বুয়েটসহ বাংলাদেশের বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

দাবি মেনে নেওয়ার জন্য সরকারকে রাত ৮টা পর্যন্ত আল্টিমেটাম দিয়েছেন তারা। দাবি না মানলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা। রাত ৮টা পর্যন্ত শাহবাগ ছাড়ার কোনও পরিকল্পনা নেই তাদের।

মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলা ট্রিবিউনকে এ সিদ্ধান্ত জানিয়েছেন প্রকৌশল অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক সাকিবুল হক লিপু।

তিনি বলেন, আমাদের সঙ্গে সরকারের পক্ষ থেকে কোনও আশ্বাস বা আলাপ আলোচনা হয়নি। আমরা রাত ৮টা পর্যন্ত আল্টিমেটাম দিয়েছি। তাই রাত ৮টা পর্যন্ত আমরা শাহবাগেই অবস্থান করবো।

তিনি বলেন, এ সময় পর্যন্ত দাবি মেনে না নেওয়া হলে আরও কঠোর কর্মসূচি দেবো।

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে—

১. ইঞ্জিনিয়ারিং নবম গ্রেড বা সহকারী প্রকৌশলী বা সমমান পদে প্রবেশের জন্য সবাইকে নিয়োগ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম বিএসসি ডিগ্রিধারী হতে হবে। কোটার মাধ্যমে কোনও পদোন্নতি নয়, এমনকি অন্য নামে সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেওয়া যাবে না।

২. টেকনিক্যাল দশম গ্রেড বা উপ-সহকারী প্রকৌশলী বা সমমান পদের নিয়োগ পরীক্ষা ডিপ্লোমা ও বিএসসি ডিগ্রিধারী উভয়ের জন্য উন্মুক্ত করতে হবে।

৩. ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি ব্যতীত প্রকৌশলী পদবি ব্যবহারকারীদের বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে। নন-অ্যাক্রিডেট বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আইবি-বিএইটিই অ্যাক্রিডেশনের আওতায় আনতে হবে।

এর আগে, নবম গ্রেডে ডিপ্লোমাধারীদের নিয়োগ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বঞ্চিত করার অভিযোগ তুলে তিন দফা দাবিতে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেয় ‘প্রকৌশলী অধিকার আন্দোলন’ নামে শিক্ষার্থীদের একটি প্ল্যাটফর্ম। সেখানে যোগ দেন বুয়েটসহ অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাও।

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
বাস সার্ভিস বন্ধের প্রতিবাদডাকসু নেতার নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তি
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের