চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হতে পারে ৩০ নভেম্বর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০২৫, ১৯:০৮আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ১৯:৪৪

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা আগামী ৩০ নভেম্বর প্রকাশ করা হতে পারে। তার আগে ১ নভেম্বর প্রকাশ করা হতে পারে চূড়ান্ত সম্পূরক ভোটার তালিকা। ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর, তারাই ভোট দিতে পারবেন আগামী নির্বাচনে।

বুধবার (২৭ আগস্ট) ইসির সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে গত ১০ আগস্ট ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, আগে ভোটার ছিল ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। হালনাগাদ কার্যক্রমে বাড়ি বাড়ি গিয়ে ৪৫ লাখ ৭১ হাজার ২১৬ জনকে নতুন করে অন্তর্ভুক্ত করা হয়। তবে মৃত ভোটার বাদ দেওয়া হয়েছে ২১ লাখ ৩২ হাজার ৫৯০ জন। হালনাগাদের পর দেশে মোট ভোটার দাঁড়াচ্ছে ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জনে।

তিনি বলেন, এ বছর আসলে মোট তিনটি ভোটার তালিকা প্রকাশ করছে ইসি। গত ২ মার্চ একটি তালিকা প্রকাশ করা হয়েছে। আগামী ৩১ আগস্ট হালনাগাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এছাড়া ৩১ অক্টোবর পর্যন্ত যারা ১৮ বছর পূর্ণ করবেন, তাদের একটি তালিকাও প্রকাশ করা হবে।

জানা গেছে, ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ হবে, তাদের তালিকা প্রকাশ করা হতে পারে ১ নভেম্বর। আর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে ৩০ নভেম্বর।

ইতোমধ্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট হলে তফসিল ঘোষণা করতে হবে ভোটের দুই মাস আগে। এক্ষেত্রে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা হতে পারে।

ইসি কর্মকর্তারা বলছেন, সাধারণত ভোটার তালিকা চূড়ান্ত হওয়ার কিছু দিনের মধ্যেই তফসিল ঘোষণা করা হয়। যেহেতু নভেম্বরের একেবারে শেষে ভোটার তালিকা চূড়ান্ত হবে, তাই তফসিল তার কিছু দিনের মধ্যেই ঘোষণা করা হতে পারে।

 

/এএজে/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম