৩ দাবিতে কমপ্লিট শাটডাউনে দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়

ঢাবি প্রতিনিধি 
২৮ আগস্ট ২০২৫, ১৩:৪২আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ১৩:৪২

তিন দাবিতে দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) বন্ধ রয়েছে সব ধরনের পরীক্ষাও।

বুধবার (২৭ আগস্ট) শাহবাগ থেকে এ কর্মসূচি ঘোষণার পর বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল থেকে ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে। 

এর আগে, বুধবার রাতে এক সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম প্রকৌশল অধিকার আন্দোলন কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করে। 

গত মঙ্গলবার (২৬ আগস্ট) বিকাল থেকে তিন দফা দাবিতে রাজধানীর শাহবাগে প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন। বুধবার বেলা ১১টার দিকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। একপর্যায়ে তারা বেলা দেড়টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার চেষ্টা করলে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে তাদের বাধা দেয় পুলিশ। এ সময় তাদের ওপর সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও জলকামান ব্যবহার করে পুলিশ। তখন লাঠিপেটার ঘটনাও ঘটে। এতে অনেক শিক্ষার্থী আহত হন।

পুলিশের লাঠিপেটার পর বিকাল সাড়ে ৫টার দিকে আবারও শাহবাগে জড়ো হন শিক্ষার্থীরা। রাত সাড়ে ১০টার পর তারা শাহবাগ মোড় ত্যাগ করেন।

/এমকেএইচ/
সম্পর্কিত
বুয়েটে দিনে ও রাতে পাঁচবার লোডশেডিং
চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সব পুকুর ঝুঁকিপূর্ণ ঘোষণা, সাঁতারে নামলেই ব্যবস্থা
পোকামাকড়ের পর এবার বিশ্ববিদ্যালয়ের হলের তেহারিতে ইটের টুকরা
সর্বশেষ খবর
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
চাইনিজ তাইপেকে ৭ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?