সাবেক এমডিসহ ইসলামী ব্যাংকের চার কর্মকর্তার বিরুদ্ধে মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০২৫, ২০:৪৬আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ২০:৪৬

সাবেক ব্যবস্থাপনা পরিচালকসহ ইসলামী ব্যাংকের সাবেক চার শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২৮ আগস্ট) মামলা দায়েরের এ তথ্য জানান দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন। আসামিদের বিরুদ্ধে ইসলামী ব্যাংকের সিএসআর খাতের ৫ কোটি টাকা ছিন্নমূল মানুষের মধ্যে বিতরণ না করে আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

আক্তার হোসেন জানান, ২০২৩ সালের ২৫ জুন ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের ফাইন্যান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট (এফএডি), সাসটেইনেবল ফাইন্যান্স ডিভিশন থেকে গুলশান করপোরেট শাখায় আইবিসিএ-এর মাধ্যমে ৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। এই অর্থের উদ্দেশ্য ছিল—  ঈদুল আজহা উপলক্ষে সারা দেশের আট হাজার বিধবা, বয়স্ক, প্রতিবন্ধী ও ছিন্নমূল পরিবারের প্রতিজনের মধ্যে ৬ হাজার ২৫০ টাকা মূল্যের খাদ্যসামগ্রী বিতরণ। কিন্তু দুদকের অনুসন্ধানে দেখা যায়, বাস্তবে কোনও খাদ্যসামগ্রী তারা বিতরণ করেননি। উপকারভোগীর তালিকা, রশিদ বা স্বাক্ষর সম্বলিত কোনও নথিও পাওয়া যায়নি।

এসব অর্থ নিয়ম বহির্ভূতভাবে তখনকার উপ-ব্যবস্থাপনা পরিচালক আকিজ উদ্দিনের প্রতিনিধি এস, এম, জামাল উদ্দীন রাসেলের কাছে নগদে প্রদান করেন ইসলামী ব্যাংকের গুলশান করপোরেট শাখার ইনচার্জ (ভারপ্রাপ্ত) এস. এম. সুলতান আহমেদ। পরবর্তী সময়ে এস. এম. জামাল উদ্দীন রাসেল এই ৫ কোটি টাকা আকিজ উদ্দিনের কাছে হস্তান্তর করেন।

নিয়ম বহির্ভূতভাবে অর্থ প্রদানের জন্য সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল মওলা, সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক মিফতাহ উদ্দিন ও মো. আকিজ উদ্দিনের নির্দেশে ব্যাংকটির কর্মকর্তা এ এম শহীদুল এমরান এবং মোশতাক আহমেদ শাখা ইনচার্জকে চাপ প্রয়োগের কথা জানান।

মামলার আসামিরা হলেন— সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল মওলা (৬২), সাবেক উপব্যবস্থাপনা পরিচালক মিফতাহ উদ্দিন (৪৬) ও মোঃ আকিজ উদ্দিন এবং সিনিয়র এসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এস. এম. সুলতান আহমেদ।

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম