নুরের ওপর হামলায় জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার চাইলেন রাশেদ খান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০২৫, ২৩:৪৫আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ০০:০০

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর হামলায় জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার চেয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেন, ‘আমাদের ওপর সম্পূর্ণ বিনা উসকানিতে হামলা করা হয়েছে। নুরুল হক নুরসহ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।’

শুক্রবার (২৯ আগস্ট) রাত সোয়া ১১টায় কাকরাইলে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিক্যালে রওনা হওয়ার সময় সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব অভিযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল।

রাশেদ খান বলেন, ‘পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা আমাদের প্রতি নির্দয়ভাবে হামলে পড়েছে। আমাদেরকে দলীয় কার্যালয়েও গিয়ে পিটিয়েছে। অথচ বিগত ফ্যাসিবাদী সরকারও আমাদের প্রতি এমন আচরণ করেনি।’

প্রশ্ন রেখে তিনি বলেন, ‘সরকার কার স্বার্থে ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টিকে রক্ষার চেষ্টা করছে। তারা আবারও হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে। কিন্তু দেশের মানুষ তা মেনে নেবে না।’ তিনি আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে আহ্বান জানান।

/এমকে/কেএইচটি/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান