পাঠ্যবইয়ের মুদ্রণ বিদেশি প্রতিষ্ঠানকে দিলে এনসিটিবি বন্ধের হুঁশিয়ারি এনসিপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ আগস্ট ২০২৫, ১৭:৪৩আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ১৭:৪৩

পাঠ্যবই মুদ্রণের কাজ বিদেশি প্রতিষ্ঠানকে দিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সব কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। কাজ দেওয়ার উদ্যোগ জানিয়েছে দলটি।

রবিবার (৩১ আগস্ট) দুপুরে রাজধানীর মতিঝিলে এনসিটিবি কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এমন হুঁশিয়ারি দেন এনসিপির শ্রমিক উইংয়ের নেতারা।

এ সময় পুস্তক শাখার অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা বিদেশে বই ছাপানোর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

শ্রমিং উইংয়ের কেন্দ্রীয় নেতা হাসান বলেন, যেখানে আমাদের দেশের লাখ লাখ শ্রমিক বেকার, সেখানে আন্তর্জাতিক টেন্ডারের মাধ্যমে বিদেশি প্রতিষ্ঠানের মাধ্যমে বই ছাপানোর সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়। এতে আমাদের শ্রমিকদের বঞ্চিত করা হচ্ছে। এমন অন্যায় সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না। দেশীয় প্রতিষ্ঠানের মাধ্যমেই কাজ করতে হবে।

এনসিপি শ্রমিক উইংয়ের প্রধান সমন্বয়কারী মাজহারুল ইসলাম বলেন, চব্বিশের অভ্যুত্থানে শত শত শ্রমিক শহীদ হয়েছেন। তারা যে নতুন বন্দোবস্তের জন্য প্রাণ দিয়েছিলেন সেটা বাস্তবায়ন হয়নি। বরং মালিকপক্ষের বন্দোবস্ত ঠিকই হয়েছে। এখনও দেশের লাখ লাখ শ্রমিক বেকার। তাই শ্রমিকের রুটি-রুজির হক অন্য দেশের হাতে তুলে দেওয়ার সুযোগ নেই।

/এমকে/এপিএইচ/
সম্পর্কিত
দাবি না মানলে ছয় দফা হবে সরকার পদত্যাগের এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী
খুব শিগগিরই ঢাকায় লংমার্চের ডাক দেবো, ৫ আগস্টের মতো যাবেন: নাহিদ ইসলাম
বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ এই রোডমার্চে যুক্ত হয়েছে: অলি আহমদ
সর্বশেষ খবর
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
মাদ্রাসা ছাত্রকে ধর্ষণের অভিযোগে শিক্ষকসহ গ্রেফতার ৫
ইনফান্তিনোর পাশে আফ্রিকা, কেন এতটা আস্থা?
ইনফান্তিনোর পাশে আফ্রিকা, কেন এতটা আস্থা?
দাবি না মানলে ছয় দফা হবে সরকার পদত্যাগের এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী
দাবি না মানলে ছয় দফা হবে সরকার পদত্যাগের এক দফা: নাসীরুদ্দীন পাটওয়ারী
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?