দেশজুড়ে পরিবেশ অধিদফতরের অভিযান: পলিথিন জব্দ, কারখানা সিলগালা ও জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
৩১ আগস্ট ২০২৫, ২৩:২৪আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ২৩:২৪

রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় পরিবেশ অধিদফতর একযোগে ভ্রাম্যমাণ আদালত ও এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে।

রবিবার (৩১ আগস্ট) রাজধানীর বসিলা এলাকায় রাস্তা দখল করে উন্মুক্তভাবে নির্মাণসামগ্রী রাখার দায়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাবরীনা রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এক প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেন। এ ছাড়া কয়েকজন ভবন মালিক ও ঠিকাদারকে সতর্ক করা হয়।

পলিথিনবিরোধী অভিযানে ফেনী, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, ঝিনাইদহ, নারায়ণগঞ্জ এবং ঢাকার চকবাজার, ইমামগঞ্জ ও সোয়ারীঘাট এলাকায় ৭টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসব অভিযানে ১৫টি মামলায় ৬২ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ২৭৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। পাশাপাশি ৩টি কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সিলগালা করা হয়। ইমামগঞ্জ এলাকায় রেকি অভিযান চালানো হলেও পলিথিন উৎপাদনের প্রমাণ মেলেনি। বাজার ও দোকান মালিকদের সতর্ক করা হয় এবং লিফলেট বিতরণ করা হয়।

শব্দদূষণ নিয়ন্ত্রণে কিশোরগঞ্জ, ফেনী, ঝিনাইদহ, সুনামগঞ্জ ও রাজবাড়ীতে ৬টি ভ্রাম্যমাণ আদালতের ১৭টি মামলায় ২৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় এবং ২২টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। কয়েকজন চালককে সতর্কতামূলক বার্তাও দেওয়া হয়।

চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনায় ফেনীতে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযানে এক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দিয়ে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং কয়েকজন মালিককে সতর্ক করা হয়।

এছাড়া গাজীপুরের টঙ্গীতে পরিবেশগত ছাড়পত্র ও ইটিপি ছাড়া পরিচালিত ৪টি অবৈধ কারখানার বিরুদ্ধে এনফোর্সমেন্ট অভিযান চালিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়।

/এসএনএস/এমকেএইচ/
সম্পর্কিত
বগুড়ায় ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ডিলারের জেল-জরিমানা
ট্রাফিক আইন লঙ্ঘন করায় বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা-জরিমানা
মৌলভীবাজারে ‘নূরজাহান’ ব্র্যান্ডের পণ্য নকল করার মহোৎসব: ক্ষতির মুখে ব্যবসায়ী
সর্বশেষ খবর
হাত মেলানোর রীতি থেকে দূরে থাকলো ভারত-পাকিস্তান, দুবাইয়ে ফের একই দৃশ্য
হাত মেলানোর রীতি থেকে দূরে থাকলো ভারত-পাকিস্তান, দুবাইয়ে ফের একই দৃশ্য
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
অ্যাম্বুলেন্সে কী করা যাবে, কী করা যাবে না
অ্যাম্বুলেন্সে কী করা যাবে, কী করা যাবে না
ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: কারাগারে তিন আসামি
ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: কারাগারে তিন আসামি
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক