ডাকসু নির্বাচনে শিবিরের জিএস প্রার্থীর বিরুদ্ধে রিটকারীকে ‘গণধর্ষণের’ হুমকি

ঢাবি প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০২৫, ২৩:৫৪আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ২৩:৫৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ঢাবি শিবিরের সভাপতি এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিটকারী নারী প্রার্থীকে নিয়ে ‘গণধর্ষণের’ হুমকি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আলী হুসেন নামে এক ছাত্র।

সোমবার (১ সেপ্টেম্বর) নিজের ফেসবুক আইডিতে তিনি এমন স্ট্যাটাস দিয়ে হুমকি দেন। পরে ভাইরাল হলে ছাত্রদল ও বাম সংগঠনের নেতাকর্মীরা তাকে শিবির দাবি করে শাস্তি চেয়েছেন।

জানা গেছে, আলী হুসেন ঢাবির সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী, থাকেন সার্জেন্ট জহুরুল হক হলে।

স্ট্যাটাসে ওই শিক্ষার্থী লেখেন, ‘হাইকোর্টের বিপক্ষে এখন আন্দোলন না করে আগে একে (রিটকারী) গণধর্ষণের পদযাত্রা করা উচিত।’ ব্র্যাকেটে তিনি লেখেন, ‘কেউ এসব শব্দচয়ন দেখে সুশীল হইয়েন না, যে একে সাপোর্ট করবে ওপরের কথা তার জন্যও প্রযোজ্য।’

স্ট্যাটাসের পরপরই সেই শিক্ষার্থী শিবিরের সঙ্গে জড়িত নিয়ে আলোচনা শুরু হলে পোস্টটি ডিলিট করে দেন ওই শিক্ষার্থী। পরবর্তীতে তীব্র সমালোচনার মুখে ওই শিক্ষার্থী ভিডিওবার্তায় ক্ষমা চান।

আলী হুসেনের ফেসবুক পোস্ট

শিবিরের সঙ্গে সংশ্লিষ্টতার কথা উঠলে শিবিরের ঢাবি সভাপতি এস এম ফরহাদ ফেসবুকে লেখেন, ‘রাজনৈতিক এবং আদর্শিক মতবিরোধ থাকবে কিন্তু সেটাকে ব্যক্তিগত পর্যায়ে নিয়ে গিয়ে কাউকে আক্রমণ করা বা ধ*র্ষ*ণের হুমকি দেওয়া জঘন্য অপরাধ।’

তিনি আরও লেখেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ থাকবে অভিযুক্তের বিরুদ্ধে তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণের। যে শিক্ষার্থী আমার সঙ্গে প্রচণ্ড মাত্রায় দ্বিমত কিংবা বিরোধিতা করবেন; তার জন্যও আমরা ইনসাফ কায়েম করবো- এটিই আমাদের লড়াইয়ের মূল মাকসাদ। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় যে শিক্ষার্থীর বিরুদ্ধে এই অভিযোগ এসেছে সে ছাত্রশিবিরের সঙ্গে জড়িত নয়। যারা এটার সঙ্গে জড়িয়ে ছাত্রশিবির নিয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করবো, ইনশাআল্লাহ।’

কেন্দ্রীয় ছাত্রদলের মানসুরা আলাম ফেসবুকের এক স্ট্যাটাসে লেখেন, ‘ফাহমিদা আলমকে গণধর্ষণের হুমকিদাতা আলী হুসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের নেতা। সার্জেন্ট জহুরুল হক হল, ২০-২১ সেশন, সমাজবিজ্ঞান বিভাগ জেলা গোয়াইনঘাট, সিলেট। শুধুমাত্র মতের ভিন্নতার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একজন শিবির নেতা গণধর্ষণের পদযাত্রা করতে চায়। এদের চরিত্র বের হয়ে আসছে।’

তিনি আরও লেখেন, ‘এরকম ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরও অনেক আছে। কয়েকদিন আগে ডাকসু প্রার্থী সীমা আক্তার এবং আগে ছাত্রনেত্রীদের নিয়ে বিভিন্ন বাজে কমেন্টও শিবিরের নেতাকর্মীরা করে এসেছে। একবার ভাবেন, এরা ক্ষমতা পেলে কী কী করতে পারে! ৩৬ পৃষ্ঠা ভিসি যদি এই ছেলের ছাত্রত্ব বাতিল না করে তাহলে তাকে পদত্যাগ করতে হবে। নারীর সম্মান রক্ষা প্রশ্নে কোনও আপোষ নেই।’

/আরআইজে/
সম্পর্কিত
বিএনপি মজলুম থেকে জালিম হয়ে উঠেছে: শিবির সভাপতি
নাসীরুদ্দীনের ওপর হামলার সময় কোমর থেকে কিছু বের করা ২ জনের পরিচয় মিলেছে
ডুয়েটে উপাচার্যের যোগদান ঘিরে সংঘর্ষে পুলিশসহ আহত ২০, ছাত্রদল-ছাত্রশিবিরের পাল্টাপাল্টি অভিযোগ
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের