বাংলাদেশ নেজামে ইসলাম পার্টিকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩৭আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩৭

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নিবন্ধন চেয়ে করা আবেদন নামঞ্জুর করে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একইসঙ্গে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টিকে ৩০ দিনের মধ্যে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন আদালত।

এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিচারপতি শশাঙ্ক শেখর সরকার এবং বিচারপতি ফয়সাল হাসান আরিফের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি আইনজীবী পারভেজ হোসেন, ওমর ফারুক, গনি আমিন তনি, ফারজানা সরকার। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী মো. মুনতাসীর মাহমুদ রহমান। তাকে সহযোগিতা করেন এএনএম আশিকুর রহমান খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান।

আদেশের পর রিটের পক্ষের আইনজীবী পারভেজ হোসেন বলেন, “২০২২ সালের ২৬ অক্টোবর নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি। এরপর ইসির চাওয়া অনুযায়ী একাধিক বিষয়ে তথ্য দাখিল করা হয়। তবে ইসি নেজামে ইসলাম পার্টির আবেদন নামঞ্জুর করে। এরপর ইসির সিদ্ধান্ত পুনর্বিবেচনা চেয়ে ২০২৩ সালের ২১ মে আবেদন করা হয়। সেই আবেদনও নির্বাচন কমিশন নামঞ্জুর করে। পরে চলতি বছরের শুরুর দিকে ইসির নামঞ্জুরের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন দলটির মহাসচিব মুহাম্মদ মুসা বিন ইযহার।”

তিনি জানান, রিটের শুনানি নিয়ে গত ১৭ মার্চ রুল জারি করে হাইকোর্ট। রুলে নিবন্ধন চেয়ে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির করা আবেদন নামঞ্জুরের সিদ্ধান্ত কেন আইনগত কর্তৃত্ব ও বেআইনি ঘোষণা করা হবে না এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টিকে কেন নিবন্ধন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। আজ ওই রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গেরায়ের কপি পাওয়ার ৩০ দিনের মধ্যে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টিকে প্রতীকসহ নিবন্ধন দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

/বিআই/এম/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম