আদাবরে পুলিশের ওপর হামলা: কারাগারে ১১ আসামি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০১আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০১

রাজধানীর আদাবর এলাকায় আল আমিন নামে এক পুলিশ সদস্যকে হত্যাচেষ্টার মামলায় গ্রেফতার ১১ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত এ আদেশ দেন।

কারাগারে পাঠানো আসামিরা হলেন, মো. জনি, রনি, রিনা বেগম, মরিয়ম বেগম, ওসমান, রেজওয়ান আহমেদ, রাজু ওরফে কাটাপ্পা রাজু, নাজির হাওলাদার, আলামিন ইসলাম, লুৎফুর রহমান, আবুল কালাম আজাদ।

এদিন গ্রেফতারকৃত আসামিদের আদালতে হাজির করে তাদের কারাগারে রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার উপপরিদর্শক রাকিবুল ইসলাম। পরে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতে পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গতকাল বুধবার এসব আসামিদের তেজগাঁও এলাকার বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর আদাবরে দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র দিয়ে পুলিশের ওপর হামলা চালায় কিশোর গ্যাংয়ের সদস্যরা। এতে আল-আমিন নামের এক পুলিশ সদস্য গুরুতর আহত হন। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

মামলার সূত্রে জানা গেছে, ১ সেপ্টেম্বর রাত ১০টার পরে আদাবর থানা পুলিশ খবর পায় শ্যামলী হাউজিয়ের দ্বিতীয় প্রকল্পের শহীদুল ইসলামের বাড়ির ছাদে পলাশ নামে এক ব্যক্তিকে অপহরণ করে আটক রেখে মুক্তিপণ চাওয়া হয়েছে। সংশ্লিষ্ট থানার ফোর্সসহ মামলার বাদী ঘটনাস্থলে পৌঁছালে আসামিরা পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এ সময় তারা পুলিশের গাড়ির কাচ ভাঙচুর করে এবং পুলিশ সদস্যদের ওপর মরিচের গুড়া নিক্ষেপ করে। অতর্কিত আক্রমণ হয়েছে বুঝতে পেরে পুলিশ সদস্যরা আত্মরক্ষার্থে অস্ত্র বের করতে চাইলে আসামিরা সামুরাই ছুরি, দেশীয় অস্ত্রসহ তাদের ওপর হামলা করে। এতে আল আমিন নামে এক পুলিশ সদস্য মারাত্মকভাবে জখম হন৷ পরে পুলিশের উপস্থিতি বৃদ্ধি পাওয়ায় আসামিরা পালিয়ে যায়।

এ ঘটনায় আদাবর থানার উপপরিদর্শক ইব্রাহিম খলীল ২ সেপ্টেম্বর হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

 

/এনএইচ/এম/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম