চকবাজারে ভেজাল প্রসাধনী উৎপাদন-বিক্রির অভিযোগে ব্যবসায়ী গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০২৫, ২৩:১৮আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ২৩:১৮

রাজধানীর চকবাজারে ভেজাল প্রসাধনী উৎপাদন ও বিক্রির অভিযোগে মো. তারিকুল ইসলাম ওরফে নয়ন (৩৩) নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে চকবারের বড় কাটারা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত একাধিক মামলা রয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। 

সিআইডি জানায়, গ্রেফতারকৃত নয়নকে আদালতে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে জানা যায়, সে দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ও ভেজাল কসমেটিক উৎপাদন ও বিপণনের সঙ্গে জড়িত। এসব ভেজাল পণ্য ব্যবহারের ফলে সাধারণ মানুষ ক্যানসারসহ নানা ধরনের মরণব্যাধিতে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকে।

আসামির বিরুদ্ধে দায়েরকৃত মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। ভেজাল ও ক্ষতিকর পণ্যের উৎপাদন ও বিপণনে জড়িত অন্যদেরও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

/এবি/আরআইজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম