গণশিক্ষা সচিবের নাম-ছবি ব্যবহার করে প্রতারণা, সতর্ক করল মন্ত্রণালয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২৬আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২৬

প্রাথমিক ও গণশিক্ষা সচিব আবু তাহের মো. মাসুদ রানার নাম ও ছবি ব্যবহার করে প্রতারণার বিষয়ে সতর্ক করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত বিজ্ঞপ্তি দিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানার নাম ও ছবি ব্যবহার করে একটি চক্রের প্রতারণার অভিযোগ মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে। গত কয়েকদিন ধরে একটি প্রতারক চক্র মন্ত্রণালয়ের সচিবের নাম ও ছবি ব্যবহার করে ০১৮৫১-২৭৪৫৬৫ নম্বর থেকে (যা মন্ত্রণালয়ের সচিবের ব্যবহৃত মোবাইল নম্বর নয়) প্রতারণার চেষ্টা করছে। তারা সচিব পরিচয়ে বিভিন্ন কর্মকর্তাকে হোয়াটসঅ্যাপে কল করে মন্ত্রণালয়ের উপদেষ্টার পক্ষ থেকে আর্থিক প্রণোদনার প্রলোভন দেখিয়ে কর্মকর্তাদের কাছে ক্রেডিট কার্ড ও ব্যাংক অ্যাকাউন্টের তথ্যাদি চাচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রকৃতপক্ষে মন্ত্রণালয় থেকে আর্থিক প্রণোদনা দেওয়ার বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। তাই এ বিষয়ে কারও কাছে ক্রেডিট কার্ড ও ব্যাংক অ্যাকাউন্টের তথ্যসহ অন্য যেকোনোও স্পর্শকাতর তথ্য চাওয়া হলে, তা না দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়া, উপরোল্লিখিত নম্বর ছাড়াও ভিন্ন কোনও নম্বর থেকে এ বিষয়ে যোগাযোগ করা হলে তা এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি এ ধরণের কোনও কল এলে বিভ্রান্ত না হয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে অথবা নিকটস্থ থানায় অভিযোগ করার অনুরোধ করা হয়েছে।

/এসএমএ/এমএইচআর/
সম্পর্কিত
বেসরকারি মাদ্রাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে বদলির সুযোগ 
পরিবর্তন আসতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচিতে 
ঈদের ছুটি শেষে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম