আদালতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ডিআরইউর নিন্দা

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০২৫, ২২:১০আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ২২:১০

পেশাগত দায়িত্ব পালনকালে আদালতে সাংবাদিকদের ওপর কতিপয় আইনজীবীদের হামলা ও হেনস্থার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। 

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এর এজলাসে আইনজীবীদের হামলা ও হেনস্থার স্বীকার হন ডিআরইউ সদস্য মোক্তাদির রশীদ রোমিও এবং সাংবাদিক আসিফ মোহাম্মদ সিয়াম। 

শুক্রবার (৫ সেপ্টেম্বর) ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানান। 

ডিআরইউ নেতারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা দিন দিন বেড়েই চলেছে। এ ঘটনা স্বাধীন সাংবাদিকতার ওপর হুমকি। এর আগেও আদালত পাড়ায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। সেই হামলাগুলোর বিচার হলে আবারও এমন ঘটনা ঘটতো না। হামলা রোধ ও হামলাকারীদের শাস্তি নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর আরও আন্তরিক হওয়া প্রয়োজন। একইসঙ্গে ভিডিও ফুটেজ দেখে দোষীদের  চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থা নিতে আহ্বান জানাচ্ছে ডিআরইউ।

/এমকেএইচ/
সম্পর্কিত
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪, আহত ২০
‘কড়া জবাব’ দেওয়ার হুঁশিয়ারি দিয়ে মার্কিন ড্রোন বোটে ইরানের হামলা
ইরানের তেলবাহী ট্যাঙ্কারে যেকারণে হামলা চালায় যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
রঞ্জিত মল্লিকের ‘শত্রু’ সিনেমায় অভিনয়ের কথা ছিল উত্তম কুমারের, হয়নি কেন
সাভারে পুলিশের এসআই হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার
সাভারে পুলিশের এসআই হত্যার ঘটনায় ৪ জন গ্রেফতার
আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি
আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি
অস্ত্র-রামদা নিয়ে মহড়া দেওয়া ১৯ জনের পরিচয় শনাক্ত, সবাই একই দলের
অস্ত্র-রামদা নিয়ে মহড়া দেওয়া ১৯ জনের পরিচয় শনাক্ত, সবাই একই দলের
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন