সোহরাওয়ার্দী উদ্যান থেকে সম্প্রীতি প্রতিষ্ঠার ডাক সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভাণ্ডারীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৪:১৬আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৪:১৬

আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া দরবার শরীফ ও বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান ড. সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভাণ্ডারী বলেছেন, ‘বর্তমান প্রেক্ষাপটে সম্প্রীতি প্রতিষ্ঠার বিকল্প নেই। কারণ মহানবী (সা.) সম্প্রীতির বাণী প্রতিষ্ঠা করে গেছেন। তিনি মানব জাতির জন্য রহমত স্বরূপ। সব সময় মানবতার কল্যাণে কাজ করে গেছেন। সব ধর্মের মানুষকে সম্মান দিয়েছেন। তাই অন্য ধর্মকে সম্মানিত করে আমরা আরও ধন্য হবো।’

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত শান্তি সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. সৈয়দ সাইফুদ্দিন আহমদ বলেন, ‘বর্তমানে মানুষের মধ্যে হিংসা-বিদ্বেষ বেড়ে গেছে। তবে যাদের মধ্যে কোরআন সন্নাহের তাসাউফ থাকবে, তারা কখনও জ্বালাও-পোড়াও করতে পারেন না। আমরা ঈদে মিলাদুন্নবীর মাধ্যমে শান্তির বার্তা দিতে চাই। কারণ এটি ঈমানের মূল বাতিঘর।’

তিনি অভিযোগ করে বলেন, ‘কিছু মানুষ দেশে ভীতিকর পরিবেশ সৃষ্টি করছে। তারা নারকীয় কর্মসূচির মাধ্যমে দেশের স্থিতিশীলতা বিনষ্ট করতে চায়। সরকারকে বলবো, এসব অপশক্তিকে আরও শক্ত হাতে মোকাবিলা করতে হবে।’

তিনি বলেন, ‘আরেকটি পক্ষ বিদআত বিদআত করে ইসলামের মৌলিক বিষয়গুলোকে বিতর্কিত করতে চায়। তবে তাদের অপপ্রচার অতিক্রম করেই আমরা ইসলামের তমদ্দুন তাহজিবের পক্ষে আমাদের সংগ্রাম অব্যাহত রাখবো।’

তিনি একাত্তরের মুক্তিযুদ্ধ ও ২৪ এর জুলাই আন্দোলনের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন। এছাড়াও ভক্তদের ন্যায়ের পথে চলতে ও দুর্নীতিমুক্ত জীবন গঠনের তাগিদ দেন। তিনি রাষ্ট্রীয়ভাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ঘোষণা ও সারাদেশে শান্তিপূর্ণ কর্মসূচিতে সহযোগিতা করায় সরকারকে ধন্যবাদ জানান।

আরও বক্তব্য রাখেন কবি ও লেখক ফরহাদ মজহার, ইসলামী বক্তা মুফতি গিয়াসউদ্দিন আত্ব-তাহেরী ও আঞ্জুমানে মইনিয়া মাজভাণ্ডারীয়া দরবার শরিফের মহাসচিব শাহ মোহাম্মদ আলমগীর খানসহহ দেশের বিশিষ্ট ইসলামী আলোচক ও বিভিন্ন দরবারের প্রতিনিধিরা।

এর আগে সকাল সাড়ে ১০টায় কয়েক হাজার ভক্ত-অনুরাগীদের নিয়ে জুশনে জুলুসে নেতৃত্ব দেন ড. সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল মাইজভাণ্ডারী।ভক্ত-অনুরাগীদের নিয়ে জুশনে জুলুসে নেতৃত্ব দেন ড. সৈয়দ সাইফুদ্দিন আহমদ আল মাইজভাণ্ডারী।

/এমকে/এমএইচআর/
সম্পর্কিত
মিছিল-শোভাযাত্রা-র‌্যালি-লংমার্চ: রাজনৈতিক কর্মসূচিগুলো কখন, কীভাবে এলো
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লংমার্চের সমাবেশ শুরু
সর্বশেষ খবর
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সীমান্তে চাষাবাদের সময় বিএসএফের গুলিতে কৃষক আহত
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
সরকার ভাঁওতাবাজি করছে, জনগণ ক্ষমা করবে না: জামায়াত আমির
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা আজ, অংশ নেবেন তারেক রহমান
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?