শিক্ষার্থীদের ‘লং মার্চ’: সতর্ক অবস্থানে আইনশৃঙ্ক্ষলা বাহিনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুলাই ২০২৬, ১৪:১৬আপডেট : ১৫ জুলাই ২০২৬, ১৪:১৬

শিক্ষার্থীদের ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি ঘোষণার পরিপ্রেক্ষিতে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্ক্ষলা বাহিনীর সদস্যরা। রাজধানীর নীলক্ষেত মোড়, সায়েন্সল্যব, মগবাজারসহ রাজধানীর গুরুত্বপূর্ণ মোডে অবস্থান নিয়েছেন তারা।

বুধবার (১৫ জুলাই) দুপুরে নীলক্ষেত মোড়ে এক প্লাটুন বিজিবি মোতায়েন থাকতে দেখা গেছে। এছাড়া সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিতে দেখা গেছে পুলিশের ৫০ জনের বেশি সদস্যকে। সেই সঙ্গে শাহবাগ মোড় ও মগবাজারসহ অন্যান্য স্থানেও পুলিশের বাড়তি উপস্থিতি দেখা গেছে।

দেখা গেছে, সিটি কলেজ কেন্দ্র থেকে পরীক্ষা শেষ করে শিক্ষার্থীরা ধীরে ধীরে বের হয়ে নিজ নিজ গন্তব্যে চলে যাচ্ছেন। দুপুর সোয়া ১টা পর্যন্ত লংমার্চকে কেন্দ্র করে কোনও বড় সমাবেশ বা জমায়েত দেখা যায়নি। অধিকাংশ শিক্ষার্থীকে অভিভাবকদের সঙ্গে দ্রুত কেন্দ্র ত্যাগ করে বাসার উদ্দেশে রওনা হতে দেখা যায়।

শিক্ষার্থীরা আন্দোলনের ঘোষণা দিলেও বুধবার দেশের ৫৯ জেলায় এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা শেষে আজ ঢাকাসহ সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা।

রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়েছে আইনশৃঙ্ক্ষলা বাহিনী

ঢাকার শিক্ষার্থীরা কয়েকটি স্পটে জড়ো হয়ে সেখান থেকে ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি করার ঘোষণা দিয়েছেন। তারা ঢাকার উত্তরার বিএনএস সেন্টারের সামনে, শাহবাগ, সায়েন্সল্যাব ও মগবাজার এলাকায় অবস্থান নেবেন। পরে লং মার্চ শুরু করবেন বলে জানিয়েছেন।

গত ১৩ জুলাই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে চট্টগ্রামের ৫ জেলা বাদে সারা দেশে এইচএসসি ও সমমান পরীক্ষা নেওয়া হয়। এতে অনেক কেন্দ্রে কোমরপানি পেরিয়ে পরীক্ষার্থীদের যেতে দেখা গেছে।

পাশাপাশি শিক্ষামন্ত্রীর মোবাইল ফোনে কথপোকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে মন্ত্রী পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ সম্বোধন করেছেন বলে অভিযোগ করা হয়। পাশাপাশি পদার্থবিজ্ঞান প্রথমপত্রে প্রশ্নপত্র ভুল থাকা নিয়েও বিতর্ক ওঠে। এতে ক্ষুব্ধ হন পরীক্ষার্থীরা।

এরপর তারা আট দফা দাবি নিয়ে মাঠে নামেন। পরে সেটা তিন দফা দাবিতে পরিণত হয়। তাতে বলা হয়, উপযোগী পরিবেশ না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখতে হবে; পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে সম্পূর্ণ নম্বর দিতে হবে এবং শিক্ষামন্ত্রীকে ক্ষমা চাইতে হবে।

মঙ্গলবার রাতে সংসদ অধিবেশনে মন্ত্রী দুঃখপ্রকাশ করেন। একইসঙ্গে গত সোমবারের পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা প্রথমপত্র পরীক্ষা পুনরায় নেওয়ার ঘোষণা দেন। তারপরও শিক্ষার্থীরা শান্ত হননি। তারা এখন শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে অনড় রয়েছেন। এ দাবিতে ফের কর্মসূচি দিয়েছেন।

/এসএনকে/আরকে/
সম্পর্কিত
সচিবালয় অভিমুখে শিক্ষার্থীরা
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
রাজধানীর চার স্থানে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
সর্বশেষ খবর
সচিবালয় অভিমুখে শিক্ষার্থীরা
সচিবালয় অভিমুখে শিক্ষার্থীরা
ইউক্রেনে পুতিনের পরমাণু হামলা থামিয়েছিলেন মোদি: পোলিশ মন্ত্রী
ইউক্রেনে পুতিনের পরমাণু হামলা থামিয়েছিলেন মোদি: পোলিশ মন্ত্রী
ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন ফের পেছালো
ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন ফের পেছালো
আর্জেন্টিনার কুসংস্কার নিয়ে টুখেল, ‘আমি হলে একই কাজ করতাম’
আর্জেন্টিনার কুসংস্কার নিয়ে টুখেল, ‘আমি হলে একই কাজ করতাম’
সর্বাধিক পঠিত
২ মাসের শিশুর ভিডিও ভাইরাল, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেফতার, কী ঘটেছিল
২ মাসের শিশুর ভিডিও ভাইরাল, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেফতার, কী ঘটেছিল
সরকারের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, শেখ হাসিনাকে স্বাগত জানাই: জি এম কাদের
সরকারের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, শেখ হাসিনাকে স্বাগত জানাই: জি এম কাদের
আতঙ্কের নাম ডেভিড ইমন, কেন ধরতে পারছে না পুলিশ
আতঙ্কের নাম ডেভিড ইমন, কেন ধরতে পারছে না পুলিশ
ইসরায়েলে সরাসরি তেল রফতানি বন্ধ করেছে ব্রাজিল
ইসরায়েলে সরাসরি তেল রফতানি বন্ধ করেছে ব্রাজিল
গুনে গুনে ঘুষ নিয়ে ফাইলে স্বাক্ষর করেন তিনি, বলেন ‘আমার কাছে কারও বেইল নাই’
গুনে গুনে ঘুষ নিয়ে ফাইলে স্বাক্ষর করেন তিনি, বলেন ‘আমার কাছে কারও বেইল নাই’