মহানবীর (সা.) জীবনাদর্শ মানুষের মুক্তির দিশারি: ধর্ম সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৩৭আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৩৭

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব একেএম আফতাব হোসেন প্রামানিক বলেছেন, ‘মহানবী (সা.) জীবনাদর্শ মানুষের মুক্তির দিশারি। তিনি বিশ্ব মানবতার জন্য অনুপম শিক্ষা ও আদর্শ রেখে গেছেন। তার জীবনাদর্শ আলোকবর্তিকা হিসেবে প্রতিটি যুগ ও শতাব্দীর মানুষকে মুক্তির পথ দেখাবে।’

শনিবার (৬ সেপ্টেম্বর) জামালপুর জেলা মডেল মসজিদ মিলনায়তনে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

এ অনুষ্ঠানের আয়োজন করে জামালপুর জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন। ধর্ম মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ধর্ম সচিব বলেন, ‘হযরত মুহাম্মদ (সা.) হলেন সমগ্র সৃষ্টিকুলের জন্য রহমতস্বরূপ। তিনি দুনিয়ায় এসেছিলেন আলোকোজ্জ্বল প্রদীপরূপে। সব ধরনের কুসংস্কার, অন্যায়, অবিচার, দাসত্ব ও পাপাচারের অন্ধকার থেকে মানুষকে মুক্তি ও আলোর পথ দেখাতে এসেছিলেন তিনি। আল্লাহর প্রতি অসীম আনুগত্য, অনুপম চারিত্রিক বৈশিষ্ট্য, অপরিমেয় দয়া ও মহৎ গুণাবলির কারণে পবিত্র কুরআনে তাকে মানুষের জন্য সুন্দরতম আদর্শ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে।’

রসূলের (সা.) জীবনাদর্শ অনুসরণের গুরুত্ব তুলে ধরে ধর্ম সচিব বলেন, ‘ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের অর্থ কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং তার আদর্শকে আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনে প্রতিফলন ঘটাতে হবে।’

আফতাব হোসেন প্রামানিক বলেন, ‘রসুলের (সা.) জীবন ছিল সততা, ন্যায়পরায়ণতা, ক্ষমা, দয়া, ভালোবাসা ও সহিষ্ণুতার মূর্ত প্রতীক। তার শিক্ষা সর্বজনীন, যা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য কল্যাণকর।’

তিনি সকলকে মহানবী (সা.) জীবনাদর্শ অনুসরণে সামগ্রিক জীবন গঠন ও পরিচালনার অনুরোধ জানান।

জেলা প্রশাসক হাছিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের প্রকল্প পরিচালক এস এম তরিকুল ইসলাম। মুখ্য আলোচক হিসেবে হযরত মুহাম্মদ(সা.) এর জীবন ও কর্মের ওপর আলোচনা করেন কামালখান হাট কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আখতারুজ্জামান সিদ্দিকী।

অন্যান্যের মধ্যে সিভিল সার্জন ডা. মো. আজিজুল হক, জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন, ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ প্রমুখ বক্তব্য রাখেন।

এ অনুষ্ঠানে ধর্ম সচিবের একান্ত সচিব মো. কামরুল ইসলাম, ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক, জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মো. জালাল উদ্দিনসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও আলেম-ওলামারা উপস্থিত ছিলেন।

/এসআই/এমএইচআর/
সম্পর্কিত
পবিত্র আখেরি চাহার সোম্বা কবে, জানালো ইসলামিক ফাউন্ডেশন
ঢাকায় ঈদের জামাত কোথায় কখন
ইসলামিক ফাউন্ডেশনে চাকরি
সর্বশেষ খবর
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু