বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হলে কঠোর ব্যবস্থা নেবে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫১আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১২

চার দফা দাবিতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের চলমান আন্দোলনে দেশবিরোধী শক্তির ইন্ধন রয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গোয়েন্দা সূত্রে এমন তথ্য পাওয়া গেছে বলে জানান তিনি। সরকার এসবের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বলেও উল্লেখ করেছেন প্রেস সচিব।

তিনি বলেন, ‘শান্তিপূর্ণ আন্দোলনের বিষয়ে সরকার সহনশীল, কিন্তু বিদ্যুৎ সরবরাহ কিংবা গ্রাহক সেবা ব্যাহত হলে সরকার কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে।’ 

রোববার (৭ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি একথা জানান প্রেস সচিব।

তিনি বলেন, ‘পল্লী বিদ্যুতের সমস্যা সমাধানে দুটি কমিটি গঠন করা হয়েছে। তাদের রিপোর্টের ভিত্তিতে কার্যক্রম গ্রহণ করা শুরু হয়েছে। বদলিকৃতদের আগের জায়গায় ফিরিয়ে নেওয়া শুরু হয়েছে। সাময়িক বরখাস্তের আদেশগুলো পরীক্ষা করা হচ্ছে। এমতাবস্থায় পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের কর্মবিরতির কোনও প্রয়োজন নেই বলে মনে করে অন্তর্বর্তী সরকার।’

উল্লেখ্য, চাকরিতে বৈষম্য দূরীকরণ ও হয়রানিমূলক পদক্ষেপ বন্ধসহ ৪ দফা দাবিতে আন্দোলন করে আসছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। দাবি আদায়ে অনির্দিষ্টকালের জন্য গণছুটিতে যাওয়ার ঘোষণাও দিয়েছেন তারা।

/এসও/এম/
সম্পর্কিত
লংমার্চে বিরোধী দলের অর্জন কী
লংমার্চে বিরোধী দলের ‘কঠোর বার্তা’, কীভাবে দেখছে সরকারি দল
‘সংকটের সমাধান করুন, ১৭ বছরের দোহাই আর দিয়েন না’
সর্বশেষ খবর
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী
ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শন করলেন সমাজকল্যাণমন্ত্রী
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত