সাবেক সচিব শফিকুলসহ নিষিদ্ধ আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৩:০৫আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২৮

রাজধানীতে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ  আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সাতজন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন সাবেক সচিব ভুঁইয়া মোহাম্মদ শফিকুল ইসলাম।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে গোপনে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছিলেন। তাদের বিরুদ্ধে নাশকতা পরিকল্পনা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

 গ্রেফতারকৃতরা হলেন, লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কাজী হারুন (২৩), ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার ছাত্রলীগ নেতা মো. ওয়ারেছুর রহমান (২৩), কুমিল্লা জেলার মেঘনা উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান ও  মেঘনা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক  সাইফুল্লাহ মিয়া রতন শিকদার (৬৫), কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মুফতী ইলিয়াস মাহমুদ কাসেমী ওরফে রাসেল (৪৭), সাবেক সচিব ভুঁইয়া মোহাম্মদ শফিকুল ইসলাম (৭১), ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মহিউদ্দিন মাতবর সাগর (৩০) ও লক্ষ্মীপুর জেলা  রামগঞ্জ উপজেলার আওয়ামী লীগ নেতা ও দরবেশপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারন সম্পাদক কাজী শাহাদাত হোসেন রুবেল (৪৮)।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল। গত ২৯ আগস্ট রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে রুজকৃত মামলায় সংশ্লিষ্টতার অভিযোগে সাবেক সচিব ভুঁইয়া মোহাম্মদ শফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়।

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

/এবি/এম/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম