ভুয়া কাগজপত্র জমা দেওয়ার বিষয়ে সতর্ক করলো থাই দূতাবাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫২আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫২

ভুয়া কাগজপত্র জমা দিয়ে থাইল্যান্ডের ভিসার বিষয়ে আবেদনকারীদের সতর্ক করেছে ঢাকার থাই দূতাবাস। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দূতাবাস থেকে এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। ভুয়া কাগজ দিয়ে ভিসার জন্য আবেদন করলে, তা প্রত্যাখ্যান বা বাতিল করা হবে বলে জানিয়েছে থাই দূতাবাস ।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, ইলেক্ট্রনিক ভিসা আবেদনকারীদের ভুয়া কাগজপত্রের মাধ্যমে আবেদন না করার জন্য সতর্ক করা হচ্ছে। ভুয়া কিংবা সন্দেহজনক যেকোনও আবেদন প্রত্যাখান অথবা বাতিল করা হবে।

প্রত্যাখ্যান বা বাতিল এড়াতে www.thaievisa.go.th এর মাধ্যমে ব্যক্তিগতভাবে আবেদন জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

তাদের মতে, এতে করে অসাধু এজেন্সিগুলো মাধ্যমে সরবরাহ করা ভুয়া নথির ঝুঁকি হ্রাস হবে।

এছাড়া ভিসার আবেদনের সঙ্গে সরাসরি হোটেল কিংবা সুপরিচিত প্ল্যাটফর্ম কর্তৃক নিশ্চিত করা বুকিং ব্যবহার করুন। একইসঙ্গে ব্যাংক কর্মকর্তাদের সইযুক্ত এবং জারি করা ব্যাংক নথি জমা দিতে অনুরোধ করা হয়েছে।  থাই হাসপাতাল বা তাদের অফিশিয়াল প্রতিনিধিদের সঙ্গে সরাসরি মেডিক্যাল অ্যাপয়েন্টমেন্ট বুক করতে বলছে দূতাবাস।

এছাড়া যেসব অতিরিক্তি কাগজপত্র যেমন- বৈধ ট্রেড লাইসেন্স, মূল বিবাহ সনদ, ব্যবসায়ের স্পন্সরশিপ চিঠি এগুলো যেন হালনাগাদ এবং আসল হয়।

দূতাবাস ভিসা প্রক্রিয়ার অখণ্ডতা রক্ষায় এবং সব আবেদনকারীর জন্য ন্যায্য আচরণ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানিয়েছে থাই দূতাবাস।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
ইতালিতে স্টুডেন্ট ভিসা নিয়ে নতুন নির্দেশনা
দুই দিনে ভিসা দেবে যুক্তরাষ্ট্র
গ্রিন কার্ড পেতে ‘দেশে ফিরতে হবে’ বার্তা থেকে সরে এলো যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম