ফৌজদারি মামলায় অন্তর্বর্তী তদন্ত প্রতিবেদন দাখিলে পরিপত্র জারি

বাংলা ট্রিবিউন রির্পোট
০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১৩আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১৩

ফৌজদারি মামলায় অন্তর্বর্তী তদন্ত প্রতিবেদন দাখিল সংক্রান্ত কার্যক্রম তত্ত্বাবধান করার লক্ষ্যে কমিটি গঠন ও কমিটির কার্যপরিধি নির্ধারণ করে পরিপত্র জারি করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন-১ শাখা থেকে জারি করা এ পরিপত্রে কমিটি ও তাদের কার্যপরিধি নির্ধারণ করা হয়। 

পরিপত্রে বলা হয়, ফৌজদারি বিচার ব্যবস্থাকে জনবান্ধক ও হয়রানিমুক্ত করার লক্ষ্যে সম্প্রতি কোড অব ক্রিমিনাল প্রসিডিউর ১৮৯৮ এ ধারা ১৭৩এ সংযোজন করা হয়েছে। এর মাধ্যমে হয়রানিমূলকভাবে কারও নাম কোনও মামলার প্রাথমিক তথ্য বিবরণীতে (এফআইআর) অন্তর্ভুক্ত করা হলে তদন্ত কর্মকর্তা অন্তর্বর্তী তদন্ত প্রতিবেদন দাখিল এবং এরূপ প্রতিবেদন বিবেচনায় নিয়ে আদালত অভিযুক্তকে অব্যাহতি প্রদানের বিধান করা হয়েছে। উক্ত অন্তর্বর্তী তদন্ত প্রতিবেদন দাখিল কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে কিনা তা তত্ত্বাবধান করার লক্ষ্যে জেলা ও মেট্রোপলিটন এলাকা এবং মন্ত্রণালয় পর্যায়ের জন্য তিনটি কমিটি গঠন করা হয়।

জেলা পর্যায়ের কমিটিতে আহ্বায়ক হিসেবে থাকবেন জেলা ম্যাজিস্ট্রেট। সদস্য থাকবেন পুলিশ সুপার ও পাবলিক প্রসিকিউটর। আর সদস্যসচিব থাকবেন অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস। 

মেট্রোপলিটন পর্যায়ের কমিটিতে আহ্বায়ক হিসেবে থাকবেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার। সদস্য থাকবেন বিভাগীয় কমিশনারের প্রতিনিধি ও বিজ্ঞ মহানগর পাবলিক প্রসিকিউটর। সদস্যসচিব থাকবেন পুলিশ সুপার পদমর্যাদার একজন কর্মকর্তা। 

মন্ত্রণালয় পর্যায়ের কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন আইন ও বিচার বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা। সদস্য হিসেবে থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়েল সিনিয়র সচিব, আইন ও শৃঙ্খলা বিভাগের অতিরিক্ত সচিব, আইন শাখার যুগ্ম সচিব এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি। যিনি যুগ্ম সচিব পর্যায়ের নিচে নয়। সদস্যসচিব হিসেবে থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন-১ শাখার একজন উপসচিব কিংবা সিনিয়র সহকারী সচিব। 

/জেইউ/আরআইজে/
সম্পর্কিত
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
মিরপুরের সেই বৃদ্ধার সঙ্গে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা, তদন্ত চেয়ে রিট
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম