ফলাফল গণনায় অনিয়ম হলে শিক্ষার্থীরা মানবে না: ভিপি প্রার্থী আবিদ

বাংলা ট্রিবিউন রির্পোট
০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২৯আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫৩

ডাকসু নির্বাচনের ফলাফল গণনায় অনিয়ম হলে শিক্ষার্থীরা মেনে নেবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। তিনি বলেন, ভোট গণনায় প্রভাব বিস্তার করতে সারা দেশের জামায়াত-শিবিরের নেতাকর্মীরা ক্যাম্পাসের আশেপাশে অবস্থান নিয়েছে। কিন্তু প্রশাসন কোনও পদক্ষেপ নিচ্ছে না। আমাদের দৃষ্টিতে দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী ভোট হয়নি।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোট শেষ হওয়ার পর সন্ধ্যা পৌনে ৬টায় মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। 

ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, ‘সকাল থেকেই আমরা বিভিন্ন অভিযোগ জানিয়ে আসছি। কিন্তু প্রশাসন কর্ণপাত করেনি। টিএসসিতে শিবিরের প্যানেলের প্রার্থীদের সিল মারা ব্যালট পাওয়া গেলেও সেটার পদক্ষেপ দেখা যায়নি। এর বাইরেও ১২টি অভিযোগ দিয়েছি। তারা শুধু আশ্বাস দিয়েছেন।’ 

তিনি আরও বলেন, ‘টিএসসিতে আমাদের একজন ছাত্রী কর্মী লিফলেট বিতরণ করতে গেলে তার ছাত্রত্ব বাতিল করার হুমকি দেন রিটার্নিং কর্মকর্তা। এসব কারণে ভোট প্রশ্নবিদ্ধ। তারপরও আমরা এখন পর্যন্ত ধৈর্য ধরে আছি। কোনও অন্যায় আমরা মেনে নেবো না।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন একই প্যানেলের জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামীম ও এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদ।

/এমকে/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মীদের গালি দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী