ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রেফতার ভুয়া সাংবাদিক জাহিদ কারাগারে

বাংলা ট্রিবিউন রির্পোট
০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৩৯আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৩৯

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভুয়া সাংবাদিক পরিচয়ে গ্রেফতার জাহিদুল ইসলাম জাহিদকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এদিন তাকে ফৌজদারি কার্যবিধি আইনের ৫৪(১) ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়। এরপর শাহবাগ থানার উপ-পরিদর্শক মো. তৌফিক হাসান তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করা হয়। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে আটক রাখার আবেদনে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন (ডাকসু) নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে নিরাপত্তা জোরদার করা হয়। একপর্যায়ে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে গ্রেফতার জাহিদ সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম তাকে আটক করে। পরবর্তীতে তাকে শাহবাগ থানা পুলিশের হেফাজতে পাঠানো হয়। প্রক্টোরিয়াল টিমের উপস্থিতিতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি নাম-ঠিকানা প্রকাশ করেন। তবে ঘটনাস্থলে ঘোরাফেরা করার কারণ জিজ্ঞাসা করলে আসামি নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দেয়। কিন্তু তিনি বৈধ কোনও কাগজপত্র উপস্থাপন করতে পারেননি।

এতে আরও বলা হয়েছে, প্রাথমিক তদন্তে প্রতিয়মান হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলমান থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতর প্রবেশাধিকারে বিধি নিষেধ থাকা সত্ত্বেও আসামি নির্বাচন বানচাল অথবা ধর্তব্য কোনও অপরাধ সংগঠনের উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতর প্রবেশ করে।

/এনএইচ/আরআইজে/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম