আগারগাঁও পাসপোর্ট অফিস এলাকায় র‌্যাবের অভিযান, চার জনের কারাদণ্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৩:০৫আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৩:০৬

রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় দালালবিরোধী অভিযান চালিয়ে চার জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন র‌্যাব-২ এর ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব-২ এর সিনিয়র এএসপি আসিফ জানায়, সংঘবদ্ধ একটি দালাল চক্র দীর্ঘদিন ধরে পাসপোর্ট ফরম পূরণ, ফরম সত্যায়ন, কাগজপত্রে ঘাটতি দেখানো, এমনকি ৫-৬ হাজার টাকার বিনিময়ে ভেরিফিকেশন ছাড়াই অতি দ্রুত পাসপোর্ট করে দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে আসছিল। পাসপোর্ট প্রার্থীরা প্রলুব্ধ না হলে নানা কৌশলে তাদের হয়রানি করা হতো।

কর্তৃপক্ষের সতর্কীকরণ বিজ্ঞপ্তি ও মাইকিং সত্ত্বেও দালাল চক্রের কার্যক্রম বন্ধ না হওয়ায় র‌্যাব-২ গোয়েন্দা নজরদারি বাড়ায়। এরই ধারাবাহিকতায় সোমবার র‌্যাবের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে আগারগাঁও পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

র‌্যাব-২ আরও জানায়, এ সময় চার জনকে হাতেনাতে আটক করে স্বীকারোক্তির ভিত্তিতে দোষী সাব্যস্ত করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। র‌্যাব জানায়, ভবিষ্যতেও সাধারণ মানুষের হয়রানি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

/এবি/আরকে/
সম্পর্কিত
স্বঘোষিত রাজা কে এই ‘জামাই ইয়াসিন’
জঙ্গল সলিমপুরে ৩০০ জনের বাহিনী কার, রাজনৈতিক পরিচয় কী
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম