ঢামেক হাসপাতালে জন্ম নেওয়া ছয় নবজাতকের মধ্যে ৫ জনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রির্পোট
১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২৮আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২০:৪৩
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে জন্ম নেওয়া ছয় নবজাতকের মধ্যে পাঁচ জন মারা গেছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে জন্ম নেওয়ার পর সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় ঢামেক ও একটি বেসরকারি হাসপাতালে একে একে তাদের মৃত্যু হয়। জীবিত থাকা শেষ নবজাতকের অবস্থাও আশঙ্কাজনক।
 
নোয়াখালীর সেনবাগ উপজেলার খাজুরিয়া গ্রামের কাতার প্রবাসী মো. হানিফের স্ত্রী মোকসেদা আক্তার প্রিয়া রবিবার সকালে ঢামেক হাসপাতালের গাইনি বিভাগে স্বাভাবিক প্রসবের মাধ্যমে তিন ছেলে ও তিন মেয়ে সন্তানের জন্ম দেন। তারা সবাই অপরিণত অবস্থায় (২৭ সপ্তাহ পূর্ণ) জন্ম নেওয়ায় এবং ওজন এক কেজির কম হওয়ায় জন্মের পরপরই আইসিইউতে রাখা হয়।
 
ঢামেকের নবজাতক বিভাগে তিনটি ও একটি বেসরকারি হাসপাতালে তিনটি শিশুকে ভর্তি করা হয়। প্রথমে ঢামেকে একজন, পরে বিভিন্ন সময়ে দুই হাসপাতালে চিকিৎসাধীন থেকে পাঁচ জনের মৃত্যু হয়। বর্তমানে এক নবজাতক ঢামেকে চিকিৎসাধীন রয়েছে।
 
নবজাতকের মা মোকসেদা আক্তার প্রিয়ার ননদ লিপি বেগম জানান, শেষ নবজাতকের অবস্থাও ভালো নয়। পরিবারের পক্ষ থেকে সবার সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে।
 
চিকিৎসকরা জানান, অপরিণত বয়সে জন্ম ও ওজন এক কেজির কম থাকায় ছয় নবজাতকের জীবন রক্ষা করা কঠিন হয়ে পড়ে। জন্মের পর থেকেই তাদের অবস্থা ছিল সংকটাপন্ন।
 
/এআইবি/এবি/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম