ব্যাংকার পরিচয়ে অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১৪আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১৪

ব্যাংকার পরিচয়ে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও ইস্টার্ন ব্যাংকের তিনটি কার্ড ব্যবহার করে ৬ লাখ টাকা প্রতারণার অভিযোগে মো. নুর উদ্দিন ওরফে জাহাঙ্গীর (৩৭) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার বিকালে রাজধানীর মগবাজারের একটি বাসা থেকে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ তাকে গ্রেফতার করে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া শাখা থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানিয়েছে, ২০২৩ সালের ২ অক্টোবর ব্যবসায়ী মো. আব্দুল হাইয়ের মোবাইল ফোনে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ব্যাংকের প্রতিনিধি পরিচয়ে ফোন দেন। ক্রেডিট ও ডেবিট কার্ড ‘আপগ্রেড’ করার কথা বলে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ও ইস্টার্ন ব্যাংকের তিনটি কার্ডের তথ্য নেন।

এরপর এসএমএসের মাধ্যমে পিন সংগ্রহ করে বিকাশের মাধ্যমে প্রথমে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের দুটি কার্ড থেকে দুটি ৫০ হাজার টাকার লেনদেন এবং ইস্টার্ন ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে ১০ দফায় প্রতিবার ৫০ হাজার টাকা করে মোট ছয় লাখ টাকা আত্মসাৎ করেন।

ঘটনার পরদিন ৩ অক্টোবর পল্টন মডেল থানায় প্রতারণা ও সাইবার অপরাধ আইনে মামলা দায়ের করা হয়। মামলাটি পরে সিটিটিসির সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে হস্তান্তর করা হয়।

ডিএমপি জানিয়েছে, তথ্যপ্রযুক্তির সহায়তায় নুর উদ্দিনের অবস্থান শনাক্ত করে মগবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এবি/এম/
সম্পর্কিত
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম