যাত্রী বেশে অটোরিকশা চালককে অজ্ঞান করে গাড়ি ছিনতাই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৩আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৩

নারায়ণগঞ্জের ফতুল্লায় যাত্রী বেশে অটোরিকশা চালককে অজ্ঞান করে অটোরিকশাটি নিয়ে পালিয়েছে দুষ্কৃতিকারীরা। পরে চালক মেহেদী হাসানকে (২৩) অচেতন অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য স্বজনরা রাত সাড়ে ১১টার দিকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন। 

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে ফতুল্লা থানাধীন সিবু মার্কেটের সামনে এ ঘটনাটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘অটোরিকশা চালককে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।’ 

চালকের শ্যালক কাউসার জানান, মেহেদী হাসান পেশায় অটোরিকশা চালক। যাত্রী বেশে কয়েকজন দুষ্কৃতিকারী তার রিকশায় উঠে কিছু খাওয়ানোর পর তাকে অচেতন করে সিবু মার্কেট এলাকায় ফেলে যায় এবং অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।

মেহেদী হাসান চাঁদপুর সদর উপজেলার ঢালি ঘাট এলাকার রিপন ব্যাপারীর ছেলে।

/এআইবি/এবি/আরআইজে/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
মোহাম্মদপুর সামলানোর দায় কার?
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের