মিছিল করার অভিযোগে গ্রেফতার আওয়ামী লীগ নেতা কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩৮আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩৮

রাজধানীর তেজগাঁও এলাকায় মিছিল করার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গাজীপুর মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক এসএম আশরাফুল আলম আসকরের (৬০) জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শুক্রবার ( ১৯ সেপ্টেম্বর) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার এ আদেশ দেন।

এ দিন আসকরকে আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার উপ-পরিদর্শক মো. শরিফুল ইসলাম। আসামিপক্ষের আইনজীবী ইসমাইল হোসেন পাটোয়ারী জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুল হক দিদার জামিনের বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গতকাল বিকাল ৩টার দিকে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে আশরাফুলকে গ্রেফতার করে পুলিশ। ককটেল বিস্ফোরণের ঘটনায় এ মাসের ৭ তারিখে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন তেজগাঁও থানার উপ-পরিদর্শক একেএম নিয়াজউদ্দিন মোল্লা।

মামলার অভিযোগে বলা হয়, ৭ সেপ্টেম্বর দুপুরের দিকে রাজধানীর তেজগাঁও থানাধীন মনিপুরীপাড়ার পার্ক টাউন রেস্টুরেন্টের সামনে পাকারাস্তায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ, যুবলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ব্যানারসহ মিছিল করে। এক পর্যায়ে রাষ্ট্রকে অস্থিতিশীল এবং জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্য পর পর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে ১টা ৩৫ মিনিটের দিকে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিষিদ্ধঘোষিত ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য মিরাজুল ইসলামকে আটক করে। অন্যরা পালিয়ে যায়।

/এনএইচ/এমএইচআর/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি চলছে
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম