দায়িত্বে অবহেলায় মোহাম্মদপুর থানার তিন পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০২৫, ২১:০৪আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২২:৪৫

রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়িত্বে অবহেলার অভিযোগে সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান, পরিদর্শক (তদন্ত) আব্দুল আলিম ও ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মাসুদকে প্রত্যাহার (ক্লোজ) করা হয়েছে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস. এন. মো. নজরুল ইসলাম হঠাৎ থানায় পরিদর্শনে এসে এ নির্দেশ দেন।

পুলিশ ও থানা সূত্রে জানা গেছে, গত কয়েক মাস ধরে কার্যকরভাবে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করছেন। এসব মিছিলে ককটেল বিস্ফোরণসহ নানা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। বিশেষ করে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জুমার নামাজের পর বিভিন্ন এলাকায় এ ধরনের মিছিল বের হতে দেখা যায়। এ কারণে প্রতিটি থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছিল ডিএমপি।

থানা সূত্রে আরও জানা যায়, শুক্রবার দুপুরে সিভিল পোশাকে মোহাম্মদপুর থানায় হঠাৎ পরিদর্শনে আসেন ডিএমপির অতিরিক্ত কমিশনার এস. এন. মো. নজরুল ইসলাম। এসময় তিনি দেখতে পান— থানার দায়িত্বে থাকা কর্মকর্তারা ডিউটি পয়েন্টে না থেকে থানার ভেতরে বসে খাবার খাচ্ছেন।

পরে দায়িত্ব অবহেলার কারণে এসি এ কে এম মেহেদী হাসান, পরিদর্শক (তদন্ত) আব্দুল আলিম ও ডিউটি অফিসার এসআই মাসুদকে সঙ্গে সঙ্গে প্রত্যাহারের নির্দেশ দেন অতিরিক্ত কমিশনার।

ডিএমপি সূত্র বলছে, রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রত্যেক থানার কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্ক ও দায়িত্বশীল থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল। এ পরিস্থিতিতে মোহাম্মদপুর থানায় দায়িত্বে থাকা কর্মকর্তাদের অবহেলা পুলিশ সদর দফতরের নজরে আসে।

/এবি/এপিএইচ/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের