মোহাম্মদপুরের এসিসহ ৩ কর্মকর্তা প্রত্যাহার: যা বলছে পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২০আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২০

স্পর্শকাতর সময়ে দায়িত্ব অবহেলা করে খেতে যাওয়ায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি) ও থানার দুই কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই ব্যাখ্যা জানানো হয়।

পোস্টে বলা হয়, ডিএমপির মোহাম্মদপুর জোনের তিন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মন্তব্য করা হচ্ছে। ডিএমপির ব্যাখ্যায় বলা হয়, দীর্ঘদিনের প্রচলিত রীতি অনুযায়ী স্পর্শকাতর সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব বণ্টন ও বিশ্রামের বিষয়গুলো নির্দিষ্ট এসওপি (SOP) দ্বারা পরিচালিত হয়। সদস্যদের খাওয়া ও বিশ্রামের সুযোগ অবশ্যই দেওয়া হয়, তবে সবাই একই সময়ে নয়; পর্যায়ক্রমে দেওয়া হয়, যাতে দায়িত্ব পালন অব্যাহত থাকে।

পোস্টে আরও বলা হয়, ওই তিন কর্মকর্তা এসওপি অনুসরণ করেননি। এজন্য তাদের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর আগে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ডিএমপি মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার (এসি) মেহেদী হাসানকে ডিএমপি সদর দফতরে এবং পরিদর্শক (অপারেশন) আব্দুল আলীম ও ডিউটি অফিসার এসআই মাসুদুজ্জামানকে রিজার্ভ ফোর্সে সংযুক্ত করা হয়।

/এবি/এমকেএইচ/
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম