সাবেক ভূমিমন্ত্রীর সম্পদ ও অর্থপাচারের ২৩ বস্তা রেকর্ডপত্র উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৭আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১১:০১

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর লুকিয়ে রাখা ২৩ বস্তা বিভিন্ন ধরনের রেকর্ডপত্র উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার (২১ সেপ্টেম্বর) ভোর রাত ৪টার দিকে উপ-পরিচালক মশিউর রহমানের নেতৃত্বে দুদকের একটি দল চট্টগ্রামের কর্ণফুলী থানার শিকলবাহা এলাকা থেকে এসব জব্দ করে।

দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো আকতারুল ইসলাম জানান, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন আরামিট গ্রুপের বিভিন্ন রেকর্ডপত্র ও তার দেশে-বিদেশের সম্পত্তি সংক্রান্ত রেকর্ডপত্র লুকিয়ে ফেলার চেষ্টা করা হয়। তার স্ত্রী রুকমিলা জামানের ড্রাইভার ইলিয়াস তালুকদার নিজ বাড়িতে নিয়ে রাখেন। এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রবিবার ভোর রাতে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশের উপস্থিতিতে সেখানে অভিযান চালানো হয়।

জব্দ করা বিপুল পরিমাণ আলামত প্রাথমিকভাবে পর্যালোচনা করে জানা যায়, ইতোপূর্বে পাওয়া ইউকে, ইউএসএ, দুবাই ও সিঙ্গাপুরে ৫৮২টি সম্পদ ছাড়াও ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন, কম্বোডিয়ায় সম্পদ অর্জনের রেকর্ডপত্র পাওয়া গেছে। এছাড়া দেশে-বিদেশে কেনা বাড়ির মালিকানা, ভাড়ার আয়, মেইটেনেন্স ব্যয়সহ বিভিন্ন তথ্য ও ডকুমেন্টস রয়েছে।

দুদকের উপ-পরিচালক মশিউর রহমান জানান, সাইফুজ্জামান চৌধুরীর বিদেশে মুদ্রা পাচার তথা মানিলন্ডারিংয়ের তথ্য-প্রমাণও এসব রেকর্ড পত্রে রয়েছে।

তিনি জানান, বিপুল পরিমাণ এসব ডকুমেন্টস পর্যালোচনা করতে সময় প্রয়োজন। অনুসন্ধান টাস্কফোর্স ২৩ বস্তায় রক্ষিত ডকুমেন্টস পর্যায়ক্রমে পর্যালোচনা করে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ দুর্নীতি দমন কমিশন বরাবর উপস্থাপন করবে।

/জেইউ/এমএইচআর/
সম্পর্কিত
সাবেক মন্ত্রীর ফ্ল্যাটের তালা খুলে দেড় হাজারের বেশি দামি জিনিস পেলো দুদক
জিয়াউল আহসানের জলসিঁড়ির নয় তলা বাড়িতে কী আছে, তালিকা করছে দুদক 
সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাটে এত মালামাল, হিসাব মেলাতে লাগবে ৩ দিন
সর্বশেষ খবর
ট্রাকের নিচে অটোরিকশা চাপা পড়ে প্রাণ গেলো ৩ জনের
ট্রাকের নিচে অটোরিকশা চাপা পড়ে প্রাণ গেলো ৩ জনের
‘আর্জেন্টিনা জিতেছে’ বলে রসিকতা: বিমানের ভেতরেই চরম ক্ষোভের মুখে পাইলট
‘আর্জেন্টিনা জিতেছে’ বলে রসিকতা: বিমানের ভেতরেই চরম ক্ষোভের মুখে পাইলট
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
মাইলস্টোনের ক্ষতিপূরণ না পাওয়া সরকারেরও ব্যর্থতা: ডা. জাহেদ 
মাইলস্টোনের ক্ষতিপূরণ না পাওয়া সরকারেরও ব্যর্থতা: ডা. জাহেদ 
সর্বাধিক পঠিত
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী   
সচিবালয়ে চাকরিতে যোগ দিতে এসে ৪ জন কারাগারে, কারণ কী