আত্মসমর্পণের পর দণ্ডিত ৮ ছাত্রদল নেতা কারাগারে

বাংলা ট্রিবিউন রির্পোট
২১ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫০আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫০

ঢাকার গুলশান ও বনানী থানার পৃথক তিন নাশকতার মামলায় ছাত্রদলের দণ্ডিত সাবেক ও বর্তমান ৮ নেতাকে কারাগারে পাঠানো হয়েছে।

আত্মসমর্পণের পর রবিবার (২১ সেপ্টেম্বর) ঢাকার পৃথক দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এবং মিনহাজুর রহমানের আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এদিন আত্মসমর্পণ করে তারা জামিন আবেদন করেন। শুনানি নিয়ে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামিরা হলেন- ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি মো. রেজওয়ানুল হক সবুজ, সহ-সভাপতি সোহাগ মোল্লা, তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল আউয়াল খান, সাবেক ছাত্রদল নেতা মো. শরীফুল ইসলাম মাসুম, ছাত্রদল নেতা হান্নান মামুন, রাশেদ উল্লাহ রাশেদ, আলমগীর বিশ্বাস রাজু এবং মো. রাসেল। 

এ বিষয়ে আসামিপক্ষের আইনজীবী ইলতুৎমিশ সওদাগর বলেন, ‘ছাত্রদলের সাবেক ও বর্তমান ৮ নেতাকে নাশকতার মামলায় ফ্যাসিস্ট সরকার সাজা দিয়েছিল। মিথ্যা মামলায় তারা আদালতের প্রতি সম্মান দেখিয়ে আত্মসমর্পণ করেন। শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। শিগগিরই উচ্চ আদালতে আপিল করা হবে। আশা করছি, তারা দ্রুতই জামিন পাবেন।’

তিনি আরও বলেন, ‘এদের মধ্যে গুলশানের একটি ও বনানী থানার দুই মামলায় মো. আব্দুল আউয়ালের সাত বছর, গুলশান থানার এক মামলায় মো. রাসেল ও আলমগীর বিশ্বাস রাজুর সাড়ে তিন বছর এবং বনানী থানার এক মামলায় অপর পাঁচ জনের দুই বছরের সাজা হয়েছিল।’

গুলশান থানার এক মামলায় ২০২৩ সালের ২৮ ডিসেম্বর আব্দুল আউয়াল খান, আলমগীর বিশ্বাস রঞ্জু এবং রাসেলকে সাড়ে তিন বছর, আউয়ালকে গুলশান থানার আরেক মামলায় দুই বছরের সাজা দেওয়া হয়। বনানী থানার এক মামলায় আব্দুল আউয়াল, সবুজ, সোহাগ, শরীফুল ইসলাম মাসুম, হান্নান মামুন এবং রাশেদ উল্লাহকে ২০২৩ সালের ৮ অক্টোবর দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়।

/এনএইচ/আরআইজে/
সম্পর্কিত
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম