মানিকগঞ্জের প্যানেল মেয়র আরশেদসহ কারাগারে ৪

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০৭আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০৭

রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় মিছিল করার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র মো. আরশেদ আলী বিশ্বাসসহ (৫৭) চারজনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র আদালত এ আদেশ দেন। 

কারাগারে যাওয়া অপর আসামিরা হলেন— রাজধানীর সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি অবিমন্যু বিশ্বাস অভি (৩৫), আমিনুল হক ফয়সাল (৪৬) ও মো. বেলাল হোসেন তুহিন (৩০)।

আদালত সূত্রে জানা গেছে, এদিন আসামিদের আদালতের হাজতখানায় উপস্থিত করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের মতিঝিল জোনাল টিমের পরিদর্শক মো. হাবিবুর রহমান। অপরদিকে আসামির আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

এর আগে সোমবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকার রামপুরা টিভি সেন্টারের সামনে থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

মামলার অভিযোগে বলা হয়, গত ১৮ মে বিকালে নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অজ্ঞাতনামা ৪০/৫০ জন নেতাকর্মী রমনা থানার মালিবাগ রেলগেট থেকে মৌচাকে বিক্ষোভ মিছিল করে। তারা সরকার ও রাষ্ট্রের জননিরাপত্তা বিঘ্ন, ক্ষতিসাধনের ষড়যন্ত্র ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পরিকল্পনা বাস্তবায়নের জন্য রাষ্ট্রবিরোধী মিছিল বের করে। আসামিরা নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিলিত হয়ে উগ্র ও রাষ্ট্রবিরোধী স্লোগান দেয়। এ ঘটনায় রাজধানীর শাহজাহানপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ।

/এনএইচ/এপিএইচ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম