পটুয়াখালী ও ময়মনসিংহের সাবেক দুই পৌর মেয়র রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২২আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২২

জুলাই আন্দোলনের সময় রাজধানী ঢাকার একটি হত্যা মামলায় পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মহিউদ্দিন আহমেদের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালত এ আদেশ দেন।

এদিন একই আদালত সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও গফরগাঁও পৌরসভার সাবেক মেয়র কায়সার আহাম্মদের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। একই মামলায় রাজধানীর ক্যান্টনমেন্ট থানা শ্রমিক লীগের সভাপতি খায়রুল খান জুয়েলকে ৪ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।

আদালত সূত্রে জানা গেছে, এদিন পৃথক মামলার এই তিন আসামিকে আদালতে হাজির করে পুলিশ। গুলশান জোনাল টিম ডিবির পরিদর্শক এ এন এম নুরুজ্জামান ও বাড্ডা থানার পরিদর্শক মো. মোজাম্মেল হক মামুন পৃথক আবেদনে জিজ্ঞাসাবাদের জন্য তাদের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করেন।

আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা অতিরিক্ত প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন৷ শুনানি শেষে বিচারক তাদের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

হত্যা মামলার অভিযোগে বলা হয়েছে, জুলাই আন্দোলনের সময় গতবছরের ১৯ জুলাই রাজধানীর বাড্ডার লিংক রোড এলাকায় আন্দোলনে অংশ নেন হাফেজ মাসুদুর রহমান। সেদিন দুপুর তিনটার দিকে আসামিদের ছোঁড়া গুলিতে আহত হন তিনি। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গতবছরের ৯ নভেম্বর বাড্ডা থানায় হত্যা মামলা হয়। এ মামলায় পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।

আরেক মামলার সূত্রে জানা গেছে, গত ২২ এপ্রিল সকাল সাড়ে সাতটার দিকে গুলশান-১ এলাকার ১৩৬ নম্বর রোডের জব্বার টাওয়ারের পাশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের অন্যান্য সহযোগী সংগঠনের অজ্ঞাতনামা নেতাকর্মীদের দেশবিরোধী স্লোগান দিতে দেখা যায়। এ ঘটনায় সেদিন গুলশান থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়।

এই মামলায় কায়সার আহাম্মদ ও খায়রুল খান জুয়েলকে গ্রেফতার দেখানো হয়েছে।

/এনএইচ/এম/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের