বাড়ি থেকে পালানো কিশোরী ঘুমিয়ে পড়লো বাসে, গভীর রাতে উদ্ধার করলো পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১০আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১১

প্রেমিকের সঙ্গে দেখা করতে ঢাকায় এসে বিপাকে পড়া এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ।

জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোনকল পেয়ে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোররাত সাড়ে ৩টার দিকে ঢাকার মহাখালী বাস টার্মিনাল থেকে তাকে উদ্ধার করা হয়।

জাতীয় জরুরি সেবা ৯৯৯–এর কর্মকর্তা (গণমাধ্যম ও জনসংযোগ) পরিদর্শক আনোয়ার সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, হবিগঞ্জের দশম শ্রেণির এক ছাত্রী প্রেমিকের সঙ্গে দেখা করার জন্য বাড়িতে না জানিয়ে রংপুরের উদ্দেশে রওনা হন। মাঝপথে গাজীপুরে নেমে তার অন্য বাসে ওঠার কথা ছিল। তবে তিনি বাসের মধ্য ঘুমিয়ে পড়ায় সেখানে নামতে পারেননি। বাসটি রাজধানীর মহাখালীতে পৌঁছানোর পর সব যাত্রী নেমে যান। তবে ঘুমন্ত ওই কিশোরী বাসের ভেতরেই থেকে যান। এরপর বাসের ড্রাইভার ও স্টাফরা তাকে ডেকে তোলেন।

বাসের একজন যাত্রী বাইরে থেকে বিষয়টি দেখে ৯৯৯ নম্বরে ফোন দেন। ওই কিশোরীর সঙ্গে খারাপ কিছু ঘটতে পারে এমন আশঙ্কার কথা তিনি পুলিশকে জানান।

কল পাওয়ার পরপরই ৯৯৯–এর কনস্টেবল সালমান দ্রুত তেজগাঁও শিল্পাঞ্চল থানায় যোগাযোগ করেন। খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পরে কিশোরীর অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করা হয়। তারা ঢাকায় পৌঁছালে কিশোরীকে অভিভাবকদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।

/এবি/এম/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের