কেউ ফাউল করার নিয়তে মাঠে নামবেন না: সিইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০৮আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪৩

নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোকে ‘ফাউল করা’ থেকে দূরে থাকতে আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিন। তিনি বলেছেন, ‘যারা খেলবেন তারা যদি ফাউল করার নিয়তে সবাই মাঠে নামেন, তাহলে মুশকিল। কেউ ফাউল যাতে না করতে পারেন তার যাবতীয় ব্যবস্থা আমরা নেব। যারা স্টেকহোল্ডার, যারা খেলবেন নির্বাচনের মাঠে, তারা ফাউল করার নিয়তে নামবেন না- বলে আমি বিশ্বাস করি এবং একটা ভালো নির্বাচন হবে।’

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ দফতরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সিইসি আরও বলেন, ‘একটা লেভেল প্লেয়িং ফিল্ড যাতে হয়, সবাই যাতে সুন্দরভাবে খেলতে পারে, সেই সে ব্যবস্থাটা করে দেবো। সেটা আমরা ইনশাল্লাহ করে দেবো এবং সর্বশক্তি নিয়োগ করবো।’

আগামী বছরের ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে কি-না জানতে চাইলে এ এম এম নাসিরউদ্দিন বলেন, ‘এই প্রশ্ন তো অনেকে করে। ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্যই আমাদের চূড়ান্ত প্রস্তুতি চলছে। আগামী বছর ফেব্রুয়ারির রমজানের আগে প্রথমার্ধে নির্বাচন করার জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার আমরা জোরেশোরে নিচ্ছি। আমরা কারও কোনও কথায় চলতে চাই না। বিবেকের তাড়নায় চলি। আইন-কানুন মত চলতে চাই। কনস্টিটিউশন (সংবিধান) মত চলতে চাই এবং একটা সরল সোজা পথে চলতে চাই। কোনও বাঁকা পথে নয়। কাউকে কোনও ফেভার করার জন্য না, নিরপেক্ষভাবে কাজ করতে চাই।’

এ এম এম নাসিরউদ্দিন বলেছেন, ‘ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য আমাদের চূড়ান্ত প্রস্তুতি চলছে। আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজানের আগে নির্বাচন করার জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার, আমরা জোরেসোরে তা নিচ্ছি।’

নতুন রাজনৈতিক দলের নিবন্ধন কবে হবে- জানতে চাইলে সিইসি বলেন, ‘দলগুলো নিয়ে আমাদের কিছু অ্যাডিশনাল ইনফরমেশন কালেক্ট করতে হচ্ছে। রেজিস্ট্রেশন দেওয়ার নিয়ত করে আমাকে পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হবে। বিজ্ঞপ্তি দেওয়ার পরে কোনও অভিযোগ যদি আসে, সেগুলো আবার এড্রেস করতে হবে।’

নতুন কতগুলো দল নিবন্ধন পেতে যাচ্ছে সে সংখ্যা চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন সিইসি। তিনি বলেন, ‘এখন বলা যাচ্ছে না, আমাদের আরও অ্যাডিশনাল ইনফরমেশন সংগ্রহ করতে হচ্ছে। এগুলা যখন চূড়ান্ত হবে তখন হয়তো বলা যাবে।’

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক পাচ্ছে কি-না জানতে চাইলে সিইসি বলেন, ‘এর আগে মাহমুদুর রহমান মান্নার দল নাগরিক ঐক্য শাপলা প্রতীক চেয়ে আবেদন করেছিল। তখন কোনও আলোচনা ছিল না। এখন কেন এত আলোচনা বুঝলাম না।’

নির্বাচনি বিধি সংশোধন করে এনসিপির জন্য শাপলা প্রতীক চেয়ে গতকাল বুধবার দেওয়া চিঠি প্রসঙ্গে সিইসি বলেন, ‘এটা আমাদের কমিশনে আলোচনা করে করণীয় নির্ধারণে সিদ্ধান্ত নেওয়া হবে। এখন কোনও সিদ্ধান্ত নেইনি। আমরা কমিশন সভায় বসে আলোচনা করে যা করার করবো।’

এনসিপি শাপলা পাচ্ছে কি-না জানতে চাইলে সিইসি বলেন, ‘এটাও কমিশনের সিদ্ধান্ত। সব সিদ্ধান্তের যদি আমরা কারণ ব্যাখ্যা করতে চাই, তাহলে তো কাজ করা মুশকিল।’

ইসি সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবেন কি-না এবং জাতীয় পার্টি সংলাপে থাকবে কি-না- জানতে চাইলে সিইসি বলেন, ‘সেটা সময় আসুক। আমরা শুরু তো করি নাই। রাজনৈতিক দলের সঙ্গে একটু পরে বসব আমরা। সিদ্ধান্ত নিয়েছি এখন সিভিল সোসাইটি, ওমেন রিপ্রেজেন্টেটিভ, অ্যাকাডেমিশিয়ানস, মিডিয়া পার্সোনালিটিসদের সঙ্গে আগে আমরা বসব। শেষের দিকে রাজনৈতিক দলের সঙ্গে আমরা সংলাপে যাব। রাজনৈতিক বিতর্ক চলছে। দেখি না কোন পর্যায়ে আসে একটু অপেক্ষা করুন দেখবেন।’

আগামী নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে ভোট হবে কি-না জানতে চাইলে সিইসি এ এম এম নাসিরউদ্দিন বলেন, ‘পিআর তো আরপিও তে নেই। আইন না বদলালে তো আমি এটা করতে পারি না।’

প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নে কানাডার সফর শেষে গত ১৮ সেপ্টেম্বর দেশে ফেরেন সিইসি। এই প্রসঙ্গে সিইসি বলেন, ‘কানাডা গিয়ে দেখলাম প্রবাসীদের বোঝার ও জানার মধ্যে অনেক গ্যাপ আছে। প্রবাসী ভোটের সিস্টেমটা মাত্র শুরু করলাম। ইসির প্রতি যে আস্থা সেটা আগে রিস্টোর করা দরকার। যে অনাস্থা আছে সেটা ফিরিয়ে আনা দরকার। আইটি সাপোর্টের পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের ভোট নেওয়া হবে।’

মিডল ইস্টে ইসি যাচ্ছে না এমন প্রশ্নের বিষয়ে তিনি বলেন, ‘সৌদি, কাতার, যেয়ে প্রবাসীদের এক করে আলাপ করে পাওয়া যায় না। অ্যাম্বাসিতে তাদের ডেকে এনে কানাডার মতো সচেতনতা সৃষ্টি সহজ নয়। ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে আমরা সফলতা অর্জন করবো। কাজটা সহজভাবে রেজিস্ট্রেশন করার বিষয়ে কর্মকর্তাদের নির্দেশনা দেবো।’

/এএজে/এমএইচআর/
সম্পর্কিত
স্থানীয় নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে সেপ্টেম্বরের মধ্যে: সিইসি
স্থানীয় নির্বাচনের দিনক্ষণ এখনই নয়, জানালেন সিইসি
রাষ্ট্রপতি নির্বাচন হবে ‘ভেরি ট্রান্সপারেন্ট মেথডে’, কারও আপত্তি থাকার কথা নয়: সিইসি
সর্বশেষ খবর
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ এই রোডমার্চে যুক্ত হয়েছে: অলি আহমদ
বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ এই রোডমার্চে যুক্ত হয়েছে: অলি আহমদ
আকাশপথে দীর্ঘ যাত্রা, স্বস্তির আসন বাছবেন কীভাবে
আকাশপথে দীর্ঘ যাত্রা, স্বস্তির আসন বাছবেন কীভাবে
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ