যুবককে পিটিয়ে নদীতে ফেলে হত্যা, একদিন পর ভেসে উঠলো মরদেহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৫ সেপ্টেম্বর ২০২৫, ২৩:১৭আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ২৩:১৭

রাজধানীর দারুসসালামের দীপনগর এলাকায় নদী থেকে মো. শাহীন (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন।

দারুসসালাম থানা পুলিশ জানায়, মঙ্গলবার রাতে ছিনতাইকারী সন্দেহে তিনজনকে স্থানীয়রা বেধড়ক পেটানোর পর নদীতে ফেলে দেয়। তাদের মধ্যে দুজন নিখোঁজ ছিলেন, শাহীন তাদের একজন।

তবে নিহতের স্বজনদের দাবি, বিরোধের জের ধরে দীপুর নেতৃত্বাধীন কিশোর গ্যাংয়ের সদস্যরা শাহীনের ওপর হামলা চালিয়ে নদীতে ফেলে হত্যা করেছে।

দারুসসালাম থানার ওসি রকিবুল হোসেন বলেন, ‘গণপিটুনির সময় আমরা ঘটনাটি জানতাম না। পরে খবর পেয়ে শাহীনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।’

পুলিশ সূত্রে জানা গেছে, শাহীন পেশায় অটোরিকশা চালক। তিনি পরিবারের সঙ্গে আদাবরের সুনিবিড় হাউজিং এলাকায় থাকতেন, বাড়ি শেরপুরে। তার সঙ্গে থাকা মোশাররফ সেদিন সাঁতরে তীরে ওঠেন। তার গ্রামের বাড়ি ভোলায়। তাদের সঙ্গের আরও একজন এখনও নিখোঁজ।

অন্যদিকে আহত মোশাররফ অভিযোগ করেন, ‘দীপু গ্রুপের সদস্যরা আমাদের পিটিয়ে ও কুপিয়ে নদীতে ফেলে দেয়। আমি ভাগ্যক্রমে বেঁচে যাই, কিন্তু শাহীন আর উঠতে পারেনি।’

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে দীপুর সঙ্গে শাহীনের বিরোধ ছিল। এর জের ধরে এই হামলা হয়। পুলিশ কয়েকজনকে আটক করেছে এবং বিষয়টি তদন্ত করছে।

/এবি/এমকেএইচ/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান