লালবাগে ব্যাংক কর্মকর্তাকে কুপিয়ে হত্যা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫১আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৮

রাজধানীর লালবাগে নিজ বাসা থেকে নজরুল ইসলাম (৪৩) নামে এক ব্যাংক কর্মকর্তার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহত নজরুল ইসলামের স্ত্রী সায়মা বেগম লোভা ও শাশুড়ির বিরুদ্ধে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালে সংবাদ পেয়ে আরএনডি রোডের জমজম টাওয়ারের পঞ্চম তলায় তার বাসা থেকে মরদেহ উদ্ধার করে লালবাগ থানা পুলিশ। পরে আইনি প্রক্রিয়া শেষে রাত ১২টার দিকে মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।

লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) দেবাশীষ জানান, পারিবারিক কলহ থেকে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী ও শাশুড়ি পলাতক রয়েছেন। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

নিহত নজরুল ইসলাম খুলনার আড়ংঘাটা উপজেলার তেলিগাতী গ্রামের মৃত নবাব আলী খানের ছেলে। তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ইমামগঞ্জ শাখায় হিসাব কর্মকর্তা হিসেবে চাকরি করতেন। লালবাগের ওই বাসায় স্ত্রী, শাশুড়ি, বৃদ্ধা মা ও দুই সন্তানসহ বসবাস করতেন।

নিহতের ভাই নুরুল ইসলাম জানান, শুক্রবার বিকালে নজরুলের স্ত্রী তার রুমে ঢুকে দরজা বন্ধ করে ধারালো বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করেন। আহত অবস্থায় নজরুল কোনোভাবে দরজা খুলে বের হয়ে মায়ের কাছে বঁটি ধরতে বলেন। এ সময় তার গলা ও দুই হাতে একাধিক আঘাতের চিহ্ন দেখা যায়।

নুরুল ইসলামের অভিযোগ, তার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং এ ঘটনায় তার শাশুড়িও জড়িত।

/এআইবি/এবি/কেএইচটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম