রাজধানীতে ৮৯টি পূজামণ্ডপ বেশি ঝুঁকিপূর্ণ, বাড়তি নিরাপত্তা দেবে পুলিশ: ডিএমপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫৫আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫৫

রাজধানীতে ২৫৯টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজা ঘিয়ে নিরাপত্তার আশঙ্কা না থাকলেও ৮৯টি মণ্ডপ অধিকতর ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। এসব মণ্ডপে পুলিশ বাড়তি নিরাপত্তা দেবে বলেও জানান তিনি।

রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর ঢাকেরশ্বরী মন্দিরে পূজার নিরাপত্তা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ডিএমপি কমিশনার বলেন, এবারের পূজা ঘিয়ে বড় ধরণের কোনও নাশকতার শঙ্কা নেই। তবুও আমরা কিছু মণ্ডপকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছি। সেসব মণ্ডপে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ মণ্ডপগুলোতে পুলিশ সদস্যদের পাশাপাশি, গোয়েন্দা পুলিশ, সিটিটিসি, সাইবার ইউনিট, বোম ডিস্পোজাল ইউনিট ও সোয়াট সদস্যরা নিরাপত্তা দেবেন।

মো. সাজ্জাত আলী বলেন, রাজধানীর প্রতিটি মণ্ডপে নিরাপত্তা দিতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এবার চার স্তরে ২৪ ঘণ্টা নিরাপত্তায় পুলিশ সদস্যদের পাশাপাশি ডিএমপির গোয়েন্দা সদস্যসহ বিশেষ ইউনিটগুলো নিয়োজিত থাকবে। এছাড়াও প্রতিটি থানার টহল টিম এবং ডিএমপি বিভিন্ন বিভাগে কর্মরত পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাও নিরাপত্তা পরিদর্শনে ২৪ ঘণ্টা নিয়োজিত থাকবেন বলে জানান তিনি।

ডিএমপি কমিশনার বলেন, এই উৎসবকে সবার কাছে একটি উৎসবমুখর পরিবেশে রাখতে প্রতিটি পূজামণ্ডপকে সিসিটিভি ক্যামেরায় আওতাভুক্ত রাখা হয়েছে। এছাড়াও পুলিশের পাশাপাশি পূজা উদযাপন কমিটির সেচ্ছাসেবকরাও থাকবেন।

মন্দির ও প্রতীমাগুলোকে নিরাপত্তায় রাখতে পূজা উদযাপন কমিটির প্রতি আহ্বান রেখে ডিএমপি কমিশনার বলেন, ভক্তরা রাতে মন্দির ছেড়ে যাওয়ার পর থেকে সকালে আসার আগ পর্যন্ত মন্দিরে নিরাপত্তার দায়িত্বে অন্তত দুই জন সেচ্ছাসেবক নিয়োজিত রাখতে হবে। যাতে করে কোনও ধরণের অপ্রতিকর ঘটনা না ঘটে।

/এবি/আরকে/
সম্পর্কিত
অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলে ব্যবস্থা: ডিএমপি কমিশনার
রামিসা হত্যা: এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন চাইলেন আইনমন্ত্রী
অপরাধে জড়িতদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না: ডিএমপি কমিশনার
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের