সাবেক এমপি বাদল কারাগারে

বাংলা ট্রিবিউন রির্পোট
২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫৭আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫৭

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর নিউমার্কেট থানার হত্যাচেষ্টা মামলায় ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাবেক এমপি ফয়জুর রহমান বাদলকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

সোমবার (২৯ সেপ্টম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম এ আদেশ দেন। 

ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক নুরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘এদিন মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার উপ-পরিদর্শক মারুফ হাসান বাদলকে কারাগারে রাখার আবেদন করেন। পরে আদালত সেটি মঞ্জুর করেন।’ 

এর আগে গত রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। 

মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই নিউমার্কেট থানাধীন সায়েন্সল্যাব মোড় এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেন বৈষম্যবিরোধী আন্দোলনের সক্রিয় কর্মী সজীব উদ্দিন। বিকাল সাড়ে ৩টার দিকে মিছিলে গুলি চালায় আসামিরা। এতে সজীব ও তার বন্ধু মেহেদীসহ মোট ১২ জন আহত হন। পরে তারা চিকিৎসা গ্রহণ শেষে সুস্থ হয়েছেন। এ ঘটনায় চলতি বছরের ৪ ফেব্রুয়ারি রাজধানীর নিউমার্কেট থানায় ৪৭ জনকে এজাহারনামীয় আসামি করে হত্যাচেষ্টা মামলাটি করেন ভুক্তভোগী সজীব।

/এনএইচ/আরআইজে/
সম্পর্কিত
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম