বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় চার্জশিট মাত্র ৫৫টিতে, অব্যাহতি ১৩৬ জনকে

বাংলা ট্রিবিউন রির্পোট
৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৫২আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৫৫

বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া ১ হাজার ৭৬০টি মামলার মধ্যে মাত্র ৫৫টিতে চার্জশিট দিয়েছে পুলিশ। বাকি সব মামলা এখনও তদন্তাধীন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল সোয়া ১১টায় পুলিশ সদর দফতরে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা ব্যবস্থা সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

তিনি জানান, এসব মামলার মধ্যে ৭৬৬টি হত্যা মামলা এবং অন্যান্য ধারায় মামলা রয়েছে ৯৭৪টি। চার্জশিট দেওয়া ৫৫টির মধ্যে ১৮টি হত্যা মামলায় ১ হাজার ৯৪১ জনকে অভিযুক্ত করা হয়েছে। অন্যদিকে অন্যান্য ধারার ৩৭ মামলায় অভিযুক্ত হয়েছেন ২ হাজার ১৮৫ জন আসামি।

আইজিপি বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় সিনিয়র কর্মকর্তারাও তদন্ত তদারকি করছেন। নবীন কর্মকর্তাদের জন্য তারা মেন্টরিংও করেন।’

তিনি জানান, ফৌজদারী কার্যবিধির ১৭৩-এ ধারা অনুযায়ী ইতোমধ্যে ১৩৬ জনকে মামলার দায় থেকে আদালত অব্যাহতি দিয়েছেন পুলিশ রিপোর্টের ভিত্তিতে। আরও ২৩৬ জনকে নির্দোষ বিবেচনা করে অব্যাহতির আবেদন আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বাহারুল আলম বলেন, ‘মিথ্যা মামলা বা নির্দোষ ব্যক্তিকে আসামি করার বিষয়ে সরকার ইতোমধ্যেই রিলিফ ঘোষণা করেছে। কেউ নির্দোষ মনে করলে পুলিশ সুপারের কাছে আবেদন করতে পারেন। তদন্ত শেষে আদালত তাদের দায়মুক্তি দিতে পারবেন।’

মাঠ পর্যায়ের পুলিশের বিরুদ্ধে মামলা বাণিজ্য ও হয়রানির অভিযোগ প্রসঙ্গে আইজিপি বলেন, ‘ভালো-মন্দ মিলেই সবাই। যদি নির্দিষ্টভাবে পুলিশের কারও সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়, অবশ্যই শক্ত পদক্ষেপ নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘সাধারণ মানুষের দায়ের করা মামলাই অনেক সময় ভোগান্তির কারণ হয়। সেখানে পুলিশও যদি অনিয়মে জড়িয়ে পড়ে, তবে মানুষের আশ্রয় নেওয়ার জায়গা থাকে না। এ জন্য সদর দফতর থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।’

/এবি/আরআইজে/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের