রাজধানীতে আ. লীগের ৭ নেতাকর্মী গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১০আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১৫

রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সাত নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর থেকে রাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া শাখা থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়ন যুবলীগের সভাপতি সলিম পাটোয়ারী (৪০), ঢাকা তুরাগ থানার সক্রিয় কর্মী মো. আবু সাইদ (৪২), শ্রমিকলীগের কমলাপুর শাখার সদস্য সচিব মাসুদ পারভেজ (৪৭), বংশাল থানা যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাহবুব আলম (৪৮), ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সম্পাদক খাজা টিপু ফরহাদ ওরফে মোল্লা (৩০), ঢাকা মহানগর উত্তরের ২৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. কামাল হোসেন মৃধা (৩৭) ও রাজশাহী জেলা ছাত্রলীগের সদস্য মো. সাগর হাসান (৩২)। 

সোমবার দুপুরে মতিঝিল থেকে মাসুদ পারভেজকে গ্রেফতার করে ডিবির ওয়ারী বিভাগ। বিকালে ভাটুলিয়া এলাকায় অভিযান চালিয়ে আবু সাইদকে গ্রেফতার করে উত্তরা বিভাগ। রাতে নয়াবাজার মোড় থেকে মাহবুব আলমকে গ্রেফতার করে ডিবির ওয়ারী বিভাগ। একই রাতে মিরপুর থেকে খাজা টিপু ফরহাদ এবং দারুস সালাম থেকে কামাল হোসেন মৃধাকে গ্রেফতার করে ডিবির মিরপুর বিভাগ। আরামবাগ থেকে সলিম পাটোয়ারীকে গ্রেফতার করে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ, মঙ্গলবার সকালে মোহাম্মদপুর বসিলা এলাকা থেকে সাগর হাসানকে গ্রেফতার করে ডিবির তেজগাঁও বিভাগ।

ডিএমপি আরও জানায়, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এবি/এমকেএইচ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম