বিজয়া দশমীতে সিঁদুর খেলায় মেতেছেন নারীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ অক্টোবর ২০২৫, ১৫:৪৩আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ১৬:৫৯

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে আজ। ধর্মীয় রীতিনীতি অনুযায়ী এখন দেবী দুর্গাকে বিসর্জন দেওয়ার পালা। বিজয়া দশমীর পবিত্র তিথিতে দেবীকে বিদায় জানানোর ক্ষণ ঘনিয়ে আসছে। এই বিদায়ের আবহে রাজধানীর বিভিন্ন পূজামণ্ডপে মেতে উঠেছেন ভক্তরা।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল থেকেই রাজধানীর পূজামণ্ডপগুলো ভরে উঠেছে ভক্তদের পদচারণায়। সকাল থেকেই ভক্তরা ছুটে আসছেন দেবীর দর্শন পেতে এবং শেষবারের মতো মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য।

বিজয়া দশমীর বিশেষ আকর্ষণ সিঁদুর খেলা। মণ্ডপে মণ্ডপে বিবাহিত নারীরা আনন্দে একে অপরের মুখে সিঁদুর মেখে মাতেন উল্লাসে। ঢাকের তালে, উলুধ্বনি ও শঙ্খের ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পরিবেশ। নারীরা বিশ্বাস করেন, এই সিঁদুর খেলা দেবী দুর্গার আশীর্বাদস্বরূপ।

বিজয়া দশমীর বিশেষ আকর্ষণ সিঁদুর খেলা

সরেজমিন পুরান ঢাকার শাঁখারী বাজার গিয়ে দেখা যায়, ভক্তরা সিঁদুর কপালে ও গালে মেখে একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছেন। চারপাশে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। কেউ কেউ মনের বাসনা পূরণের জন্য দেবীর চরণে অঞ্জলি দিচ্ছেন, আবার কেউ প্রার্থনা করছেন শান্তি ও সমৃদ্ধির জন্য।

সকালে নির্ধারিত সময়ে পুরোহিতদের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে শুরু হয় বিজয়া দশমীর পূজার আয়োজন। বাজতে থাকে ঢাক, কাশি, ঘণ্টা, শঙ্খ। নানা ভোগ্যসামগ্রী নিবেদন করে ভক্তরা পূর্ণ করেন দেবী দুর্গার পূজা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মণ্ডপগুলোতে মানুষের ভিড় বাড়তে থাকে। সবাই শেষবারের মতো মায়ের দর্শন পেতে উদগ্রীব।

শাঁখারী বাজারে সিঁদুর খেলতে ও দেবীর আশীর্বাদ নিতে আসা শিলা রানী বলেন, সিঁদুর খেলার মাধ্যমে আমাদের প্রত্যাশা, দেবী যেন আমাদের সুখ-শান্তিতে রাখেন। আমরা বিশ্বাস করি, এর মধ্য দিয়ে পরিবারে সুখ-শান্তি ও সমৃদ্ধি আসবে। বিদায়ের এই ক্ষণে আমাদের প্রত্যাশা, তিনি যেন আগামী বছর আবারও আমাদের মাঝে শুভাশিস নিয়ে ফিরে আসেন।

শাঁখারী বাজারের পূজামণ্ডপে সিঁদুর খেলায় অংশ নেওয়া স্বর্ণা মজুমদার বাংলা ট্রিবিউনকে জানান, তিনি দেবী দুর্গার কাছে প্রার্থনা করেছেন যেন স্বামী সংসারে সবাইকে সুখে রাখতে পারেন। দেশের প্রতিটি মানুষ যেন শান্তিতে থাকে সেই প্রার্থনাও করেছেন তিনি।

/এএইচএস/আরকে/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম