নার্সিংকে অধীন পেশা ভাবা যাবে না: ফরহাদ মজহার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ অক্টোবর ২০২৫, ১৫:৪৪আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ১৭:২৪

নার্সিংকে ডাক্তারি ব্যবস্থার অধীন পেশা হিসেবে দেখার দৃষ্টিভঙ্গি থেকে বের হয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক, চিন্তক ও কবি ফরহাদ মজহার।

বৃহস্পতিবার (২ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) এবং স্বাস্থ্য আন্দোলন আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ফরহাদ মজহার বলেন, ‘নার্সিংকে ডাক্তারি ব্যবস্থার অধীন একটা পেশা হিসেবে দেখা হয়, এখান থেকে মুক্ত হতে হবে। নার্সিং সেবাটা স্বাস্থ্য সেবার মৌলিক একটি দিক। ফলে তাদের স্বাধীনভাবে এই পেশা চর্চার সুযোগ সুবিধা দিতে হবে। তাদের যথাযথ প্রশিক্ষণ, যথাযথ বেতন দিতে হবে। গ্রেড নিয়ে যেসব অন্যায় তাদের প্রতি রয়েছে, সেসব ঠিক করতে হবে।’

নার্সদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা সব সময় কথা বলবো না। আপনাদের কথা আপনাদেরই বলতে হবে, নেতৃত্বে থাকতে হবে। আমরা সঙ্গে থাকবো। এই লড়াইটা সেবার সঙ্গে সহযোগী বলে আমরা মনে করি।’

ফরহাদ মজহার বলেন, ‘সবার জন্য স্বাস্থ্যের যে আন্তর্জাতিক নীতি রয়েছে, আমরা সেটির বাস্তবায়ন চাই। সেই নীতির বাস্তবায়ন মানে নার্সিং পেশাকে স্বীকৃতি দেওয়া। আন্তর্জাতিক, জাতীয় বা বিভিন্ন যেসব সাহায্য সংস্থা আছে তাদের কাছে আমরা একটা স্বীকৃতি পেতে চাই।’

তিনি আরও বলেন, ‘জনগণকে আমরা ধীরে ধীরে সচেতনভাবে শিক্ষিত করে তুলবো। এর মধ্য দিয়ে আমরা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার একটা ইতিবাচক গণমুখী রূপান্তর নিশ্চিত করবো। যাতে বাংলাদেশের গরিব-মেহনতি জনগণসহ প্রত্যেকে স্বাস্থ্য সেবা পায়।’

বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি ড. মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব মোহাম্মদ আসাদুজ্জামান জুয়েল প্রমুখ।

/এএজে/এম/এমওএফ/
সম্পর্কিত
মস্তিষ্কে চিপ বসানোর প্রযুক্তি নিয়ে নতুন প্রতিদ্বন্দ্বিতায় চীন ও যুক্তরাষ্ট্র
সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস
রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সজেনারেটর আছে, ডিজেল নেই: এক্স-রে মেশিন আছে, বিদ্যুৎ নেই
সর্বশেষ খবর
রাজনীতিতে নাম লেখালেন মানসী, কোন দলে দেখা যাবে তাকে
রাজনীতিতে নাম লেখালেন মানসী, কোন দলে দেখা যাবে তাকে
রাজপথে না নেমে বিরোধীদলের প্রতি পরিকল্পনা দেওয়ার আহ্বান রিজভীর
রাজপথে না নেমে বিরোধীদলের প্রতি পরিকল্পনা দেওয়ার আহ্বান রিজভীর
প্রতিদিনের চায়ের অভ্যাসে ত্বকে কী প্রভাব পড়ে? জানুন আসল তথ্য
প্রতিদিনের চায়ের অভ্যাসে ত্বকে কী প্রভাব পড়ে? জানুন আসল তথ্য
সরাসরি সাক্ষাৎকারে মেঘনা গ্রুপে ১১৫ জনের নিয়োগ
সরাসরি সাক্ষাৎকারে মেঘনা গ্রুপে ১১৫ জনের নিয়োগ
সর্বাধিক পঠিত
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
৭ দিনে সালমান শাহর ৭ সিনেমা
৭ দিনে সালমান শাহর ৭ সিনেমা
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার